Partha Chatterjee: মমতার সিদ্ধান্ত সঠিক, তাহলে কি দল ষড়যন্ত্র করেছে? পার্থর আঙুল কার দিকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তর পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মত সিজিও-য় টানা জেরার পর আজ ফের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।” কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুনঃ একুশের ভোটের আগে কত সম্পত্তি ছিল? ভোটের হলফনামায় কি জমা দিয়েছিলেন পার্থ?

mamata partha abhishek

এদিন হাসপাতালে ঢোকার মুকে গাড়িতে বসেই হাউহাউ করে কাঁদতে থাকেন অর্পিতা। কিছুক্ষন পর একটু ধাতস্থ হলে, গাড়ি থেকে নামতে যান তিনি। সেই সময় মাটিতে পড়ে যান আচমকাই। পরে কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা কোনওক্রমে তাঁকে টেনে তোলেন। হাউহাউ করে কাঁদতে কাঁদতেই হাসপাতালে ঢোকেন তিনি। অন্যদিকে পার্থ অভিযোগ করেন, তিনি ষড়যন্ত্রের শিকার! কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় অন্য কথা বলতে শোনা যায় তাঁকে।

মমতার সিদ্ধান্ত সঠিক, তাহলে কি দল ষড়যন্ত্র করেছে? পার্থর আঙুল কার দিকে!
মমতার সিদ্ধান্ত সঠিক, তাহলে কি দল ষড়যন্ত্র করেছে? পার্থর আঙুল কার দিকে!

মন্ত্রিত্ব তো গিয়েইছে। দল থেকেও সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কেড়ে নেওয়া হয়েছে যাবতীয় দলীয় পদ। পার্থ চট্টোপাধ্যায় বলে দিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার! পার্থ কারও নাম করেননি। ফলে তিনি ‘ষড়যন্ত্র’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তার স্পষ্ট নয়। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় যেটা বললেন পার্থ তা ঘুরিয়ে ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে। বেরনোর সময় হুইল চেয়ারে বসা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় ষড়যন্ত্র কারা করছে। তিনি শুধু বলেন, ‘‘যারা ষড়যন্ত্র করছে, তারা জানতে পারবে।’’

মমতার সিদ্ধান্ত সঠিক, তাহলে কি দল ষড়যন্ত্র করেছে? পার্থর আঙুল কার দিকে!

12 19

গতকালই পার্থ খুইয়েছেন মন্ত্রীত্ব, হারিয়েছেন দলের সবকটি পদ। আশা করা হচ্ছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু বলবেন তিনি। আর তেমনটাই হল। তাঁকে ষড়যন্ত্র নিয়ে প্রশ্নের পাশাপাশিই জিজ্ঞাসা করা হয়েছিল, দল যে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, তা কি ঠিক? জবাবে মুখ থেকে মাস্ক নামিয়ে পার্থ বলেন, ‘‘সময় ঠিক না। নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। সময় বলবে।’’ বস্তুত, তিনি বার তিনেক মাস্ক নামিয়ে ওই শেষ দু’টি শব্দের পুনরাবৃত্তি করেন, ‘‘সময় বলবে!’’ কিন্তু কেন বললেন একথা?

এদিকে পার্থর বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, ‘‘ষড়যন্ত্র হলে পাঁচ দিন পরে বলছেন কেন! ষড়যন্ত্র হলে তিনি আদালতে গিয়ে তা প্রমাণ করুন না হয়!’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন