Monsoon Session: ২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগাস্ট অবধি। সূত্রের খবর, এদিন সংসদে ২৪ টি পেশ করতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন পক্ষ। এর মধ্যে কেন্দ্র ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়াত্ব ও দেউলিয়া কোড (সংশোধন) বিল সহ ২৪ টি বিল তালিকাভুক্ত করেছে।এর মধ্যে বিশেষ নজরে রয়েছে ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের বিল। আগামী দিনে ২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ এমনটা মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ Digital News Media: মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

দেশজুড়ে পৌরসভার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে ক্যান্টনমেন্ট বিল আনা হচ্ছে। তবে দের মধ্যে সবচেয়ে বেশী আলোচনা শুরু হয়েছে ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বিল নিয়ে। কারণ, সংবাদপত্রের পাশাপাশি এবার থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে চলেছে। সংবাদমাধ্যমের অধিকার খর্ব করতেই এই বিল আনা হচ্ছে দাবি বিভিন্ন মহলের।

বিদ্যুৎ সংশোধনী বিল আনা হবে বাদল অধিবেশনে। এই বিল সংসদ আনা হলে ধর্মঘটে সামিল হবেন বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ২৭ লক্ষ কর্মচারি এবং ইঞ্জিনিয়ার। ইতিমধ্যেই এই বিলের বিরধিতায় সরব হয়েছে একাধিক সংগঠন। আগামী দিনে সংসদের অন্দরে এই বিল দুটি ঝড় তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরা 
২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরা

অন্যান্য বিলগুলির মধ্যে কয়েকটি হল- কফি (প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট) বিল, দ্য ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাব বিল, যা স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট, ২০০৫ এবং ফ্রেম রুলস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস ( নিবন্ধন ও সুরক্ষা) (সংশোধন) বিল, গুদামজাতকরণ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল এবং প্রতিযোগিতা (সংশোধন) বিল।

পাশাপাশি পুরাতন অনুদান (নিয়ন্ত্রণ) বিল, বন (সংরক্ষণ) (সংশোধন) বিল, জাতীয় ডেন্টাল কমিশন বিল, জাতীয় নার্সিং এবং মিডওয়াইফারি কমিশন বিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (সংশোধন) বিল এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিলটিও উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ছত্তিশগড় এবং তামিলনাড়ুর জন্য তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) তালিকা সংশোধন করার জন্য সংবিধান সংশোধনের জন্য দুটি পৃথক বিলও প্রবর্তনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরা 

২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরা 
২৪ বিলে উত্তপ্ত হতে চলেছে সংসদ, কোমর বাঁধছে বিরোধীরা

পুরাতন সংসদ ভবনে এটাই শেষ অধিবেশন হতে চলেছে। কারণ, স্পিকার ওম বিড়লা আগে থেকেই জানিয়েছিলেন, ২০২২ এর শীতকালীন অধিবেশন থেকে খুলে যাবে নতুন সংসদ ভবনের কক্ষ। তবে এই ২৪ টি বিল নিয়ে আগামী দিনে বিরোধীরাও তৈরি হচ্ছে। এবিষয়ে বলার অবকাশ থাকে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন