Digital News Media: মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিডিয়া রেজিস্ট্রেশনের জন্য সংসদের বর্ষাকালীন অধিবেশনে নতুন আইন আনতে চলেছে কেন্দ্র। ডিজিটাল মিডিয়াতেও (Digital News Media) এবার কড়া নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রয়োজনীয় আইন সংশোধনী করে বিলটি সংসদের আসন্ন অধিবেশনে পেশ করা হবে বলে জানা গেছে। এই প্রথম ডিজিটাল সংবাদমাধ্যমকে আইনের আওতায় আনা হবে। সেই আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান থাকবে বিলে।

আরও পড়ুনঃ নজরে ২১ জুলাই, বাদল অধিবেশনের আগে বৈঠক এড়িয়ে গেল তৃণমূল

সূত্রের খবর, আইন পাশ হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নথিভুক্তির জন্য আবেদন করতে হবে। নতুন আইন হলে ডিজিটাল মিডিয়াকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে। আইন ভাঙলে রেজিস্ট্রার জেনারেল রেজিস্ট্রেশন বাতিল কিংবা সাসপেন্ড করতে পারবেন। ডিজিটাল মিডিয়ার রেজিস্ট্রেশনের জন্য প্রশাসনিক মন্ত্রক হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের
মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

ওয়াকিবহালের মতে, বিলটি সংসদে পাশ হয়ে গেলে ডিজিটাল নিউজ সাইটগুলি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে কেন্দ্র। কেননা, ইতিমধ্যে দেশ বিরোধী প্রচারের অভিযোগ উঠেছে বেশ কয়েকটি বিদেশি ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে। সেক্ষেত্রে আইন লঙ্ঘনের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্রের খবর, আইন লঙ্ঘনের অভিযোগে রেজিস্ট্রেশন বাতিল অথবা জরিমানাও করা হতে পারে। আর সেই অধিকার রেজিস্ট্রার জেনারেলের উপর ন্যস্ত থাকবে।

মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের
মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

ডিজিটাল সংবাদমাধ্যমকে এই আইনের আওতায় নিয়ে আসার ভাবনাচিন্তা শুরু হয়েছে। আর সে ক্ষেত্রে এই প্রথম ভারতে মিডিয়া নিয়ন্ত্রণের সংশোধিত আইনে অন্তর্ভুক্ত হবে ডিজিটাল মিডিয়া। প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান করে এর জন্য একটি পৃথক বোর্ডও গঠন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকে ইতিমধ্যে বিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু করেছে। বিলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন আইন এলে ডিজিটাল সংবাদমাধ্যগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সরকার, এমনটাই মনে করা হচ্ছে। ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা এই প্রথম নয়। ২০১৯ সালে নিয়ন্ত্রনের জন্য একটি বিল আনা হয়। কিন্তু এ নিয়ে তৈরি হয় বিতর্ক। সেই সময় বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল।

মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের
মোদী সরকারের আইন মত চলবে ডিজিটাল মিডিয়া, কড়া নির্দেশিকা কেন্দ্রের

ভারতে সংবাদমাধ্যম ও ছাপাখানাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুক অ্যাক্ট, ১৮৬৭। ব্রিটিশ যুগের এই আইনের পরবর্তী কালে অনেক সংশোধন করা হয়। কিন্তু এবার ডিজিটাল মিডিয়াকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করার এই চেষ্টাকে আসলে গণতন্ত্রের কণ্ঠোরেধের সমান বলে বিভিন্ন মহলে উঠছে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর