Primary Teachers: তৃণমূলে যোগদান করেছিল চন্দন, তথ্য ফাঁস করলেন প্রাক্তন বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নাম জড়িয়েছে এক শিক্ষক চন্দন মণ্ডলের। আদালতের নির্দেশের পরেই চন্দন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করেছে সিবিআই। এরই মধ্যে চন্দন মণ্ডল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। তাঁর দাবি, চন্দন মণ্ডল তৃণমূলেরই সদস্য। ৫০ হাজার টাকা দিয়ে তৃণমূলে যোগদান করেছিল চন্দন। আদালতের তরফে নির্দেশ মেলার পরেই চন্দন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুনঃ CBI: ‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই, একাধিক ধারায় মামলা দায়ের

দুলাল বরের দাবী, ৫ থেকে ৬ বছর আগে ৫০ হাজার টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করেন তিনি। সম্ভবত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করেন তিনি। অনেকেই চন্দন মণ্ডলের কাছে টাকা দিয়ে চাকরী পেয়েছে বলে জানিয়েছেন তিনি। আগে ঘুষের অঙ্ক ছিল ৪ থেকে ৫ লক্ষ। এখন ১১ লক্ষ টাকা করে দিতে হয়। যে ঘুষ দেয় সেও কিছু বলে না। যে নেয় সেও কিছু বলে না।

D1uAw5kWkAI4AEZ 1616575289663 1616575294100

যদিও দুলাল বরের বক্তব্য, তাঁর থেকে এবিষয়ে আরও ভালো করে জানেন উপেন বিশ্বাস। তাঁর কাছে সেরকম কোনও তথ্য নেই। উপেন বিশ্বাস সাহায্য করলে একাধিক বিষয় আমনে আসবে বলেও জানিয়েছেন বাগদার প্রাক্তন বিধায়ক। এমনকি থানার ওসি এই বিষয়ে অবগত বলেও জানিয়েছেন তিনি।

তৃণমূলে যোগদান করেছিল চন্দন, পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই!

তৃণমূলে যোগদান করেছিল চন্দন, পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই!
তৃণমূলে যোগদান করেছিল চন্দন, পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই!

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আফআইআর দায়ের করল সিবিআই। চন্দন মণ্ডল যার কাল্পনিক পরিচয় ‘রঞ্জন’, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে উপেন বিশ্বাসকেও জিজ্ঞাসা করতে চান সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন