CBI: ‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই, একাধিক ধারায় মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আফআইআর দায়ের করল সিবিআই। চন্দন মণ্ডল যার কাল্পনিক পরিচয় ‘রঞ্জন’, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ Bhowanipore Couple Murder Case: ভবানীপুরের দম্পতি মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার তিন

উল্লেখ্য রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই ‘রঞ্জন’ নামে এক ব্যক্তিকে ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করে। প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস নিজের একটি ফেসবুক ভিডিওতে রঞ্জনের কথা প্রথম প্রকাশ্যে আনেন। যদিও এই রঞ্জন কে? তা নিতে এতদিন রহস্য চলছিল। বুধবার আদালতের কাছে উপেন বিশ্বাসের সেই ভিডিও এবং রঞ্জনের কথা তুলে ধরেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শেষ ভোটের ঠিক একদিন আগেই তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী, চিন্তায় মমতা  সরকার

মামলাকারীর আইনজীবীর বক্তব্য, এই রঞ্জনের আসল নাম চন্দন মন্ডল৷ পেশায় স্কুল শিক্ষক ওই ব্যক্তি৷ প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। এমনটাই আদালতের কাছে আর্জি মামলাকারীর আইনজীবীর৷ তদন্তের জন্য ওই ব্যক্তি সিবিআইকে সাহায্য করবে বলে মত আদালতের। এরপরেই বিষয়টি নিয়ে তৎপর হয় সিবিআই।

'রঞ্জন' রহস্যভেদে তৎপর সিবিআই, জিজ্ঞাবাদ করা হবে উপেন বিশ্বাসকেও 
‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই, জিজ্ঞাবাদ করা হবে উপেন বিশ্বাসকেও 

সিবিআই সূত্রে খবর, গতকাল হাইকোর্টের নির্দেশের পর গভীর রাত অবধি সিবিআই আধিকারিকরা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এফআইআর দায়ের করা হবে এবং গোটা ঘটনার তদন্তের জন্য একটি টিম গঠন করা হবে। তিন জনের একটি টিম গঠন করা হবে। যার নেতৃত্বে থাকবে ডেপুটি এসপি পদমর্যাদার এক অফিসার।

‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই, জিজ্ঞাবাদ করা হবে উপেন বিশ্বাসকেও 

'রঞ্জন' রহস্যভেদে তৎপর সিবিআই, জিজ্ঞাবাদ করা হবে উপেন বিশ্বাসকেও 
‘রঞ্জন’ রহস্যভেদে তৎপর সিবিআই, জিজ্ঞাবাদ করা হবে উপেন বিশ্বাসকেও 

প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সৌমেন নন্দী নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, বেআইনি নিয়োগের ক্ষেত্রে চন্দন মণ্ডলের হাত রয়েছে। ইতিমধ্যেই চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে সৌমেন নন্দী নামে ওই ব্যক্তির বয়ান রেকর্ড করবে সিবিআই। একইসঙ্গে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বয়ান নেবে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন