শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুরনিগম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড পরিস্থিতি। প্রতিদিনই স্বস্তি দিয়ে কমছে সংক্রমিতের সংখ্যা। তবে এবার শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। যা নিয়ে চিন্তায় কলকাতা পুরনিগম। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে সামনে উঠে আসল এক গুরুত্বপূর্ণ তথ্য। যা সকলের সামনে তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ।

আরও পড়ুনঃ বিশ্বকাপের টিকিট পাকা পর্তুগালের, একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোনাল্ডোর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২০২১ সালের সমস্ত তথ্য অনুসারে, শহরের মোট ৬৯টি ওয়ার্ডে এখনও রয়ে গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। গতবারের পরিসংখ্যান বলছে সেইসমস্ত ওয়ার্ডে প্রতি ১০০০ জনের মধ্যে ১জন ম্যালেরিয়ার কবলে পড়েছেন। অপরদিকে ডেঙ্গুর প্রভাব রয়েছে শহরের ১৬টি ওয়ার্ডে। সেখানেও দেখা দিয়েছে একই পরিসংখ্যান। তাই গতবারের তুলনায় এবছর ওই ওয়ার্ড গুলিকে আরও গুরুত্ব প্রদানের কথা শোনা গিয়েছে।

সমস্ত পরিসংখ্যান মিলিয়ে দেখা গিয়েছে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে কলকাতা পুরসভার ৪,৫,৬ ও ৮ নম্বর বোরোর ওয়ার্ড গুলি। মূলত করোনা পরিস্থিতির সময়ে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হয়েছিল এই ওয়ার্ড গুলির। এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, “এই এলাকাগুলির উপরেই আমাদের বেশি নজর রয়েছে এবার। এই বরোর ওয়ার্ড গুলি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও রয়েছে।”

শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের 

মশা কেন মানুষের রক্ত পান করে? বিজ্ঞানীরা খুঁজে বের করলেন আসল কারণ।why mosquito drink anemal's blood, scientists find th reason
শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুরনিগম

পাশাপাশি তিনি আরও বলেন, আগের বছর করোনা পরিস্থিতির সময়ে এই সমস্ত ওয়ার্ডগুলি থেকে যারা মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছিল, তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের তরফ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে ওই ওয়ার্ড গুলিতে। তার মতে এইসমস্ত ওয়ার্ড গুলিতে ঘন জনবসতি থাকায় হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাই এবার আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা গিয়েছে পুরনিগমের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন