বিশ্বকাপের টিকিট পাকা পর্তুগালের, একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোনাল্ডোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই নর্থ ম্যাসিডোনিয়াকে পরাজিত করেছে রোনাল্ডো ব্রিগেড। যারফলে এবারের বিশ্বকাপের টিকিট পাকা পর্তুগালের। সেই জয়ের দরুন শুধুমাত্র পর্তুগালই নয় এই ফুটবল তারকার জন্যও অপেক্ষা করে আছে একাধিক রেকর্ড। এখন সেদিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী মানুষ।

আরও পড়ুনঃ ট্রান্সজেন্ডারদের অধিকার, আনিস হত্যার ও রামপুরহাট গণহত্যার বিচার চেয়ে বিরাট মিছিল ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অব এলজিবিটিকিউআইএ+র

উল্লেখ্য, গত ২০০৬ সালের জার্মান বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিলেন এই পর্তুগিজ তারকা। সব মিলিয়ে প্রায় ১৭ টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ছয়টি জয়, ছয়টি ড্র সহ পাঁচটি হার। তবে গোলের দিকে তাকালে এখনও পর্যন্ত ৭ টি গোল পেয়েছেন দেশের জার্সিতে। তবে অধরাই থেকে গিয়েছে বিশ্বকাপ।

তাই এবারের বিশ্বকাপে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান রোনাল্ডো। পাশাপাশি গড়তে চান একাধিক নতুন রেকর্ড। যার মধ্যে প্রথমেই রয়েছে টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া হাতে গোনা কিছু খেলোয়াড়ের তালিকা। এখনও পর্যন্ত যে সমস্ত তারকারা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তারা হলেন, জুয়ানলুইগি বুফ, মারকুয়েজ, লোথার ম্যাথিউস সহ আরও দু-একজন তারকা। তবে এবার শুধু রোনাল্ডোই নয়, পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে চলেছেন আরও বেশকিছু ফুটবলার।

বিশ্বকাপের টিকিট পাকা পর্তুগালের, ইতিহাসের সামনে সিআর সেভেন 

দেশের সর্বকালীন সেরা হলেন সিআর সেভেন - Amar Bangla
বিশ্বকাপের টিকিট পাকা পর্তুগালের, একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোনাল্ডোর

যাদের মধ্যে রয়েছেন, লিওনেল মেসি, ওচোয়া, ও  র‍্যামোসের মতো তারকারা। তবে এখানেই শেষ নয়। আরও দুটি রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে এই পর্তুগিজ তারকার। যারমধ্যে রয়েছে নটি মেজর টুর্নামেন্টে গোল করার রেকর্ড। এখনও পর্যন্ত পাঁচটি ইউরো সহ চারটি বিশ্বকাপে গোলের বন্যা বইয়েছেন রোনাল্ডো। এবার গোল পেলেই টানা দশটি টুর্নামেন্টে গোলের ধারা বজায় রাখবেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে পর্তুগিজ তারকা হিসেবে সর্বাধিক গোলদাতা হওয়ার সুযোগ ও রয়েছে সিআর সেভেনের কাছে।

Football : Cristiano Ronaldo devant la justice - BBC News Afrique

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন