নজরবন্দি ব্যুরোঃ গত পুরভোট থেকে একটু একটু করে ফিরতে চলেছে বামফ্রন্ট। এটা মনে করছেন রাজনৈতিক কারবারিরা। কারণ পুরো ভোটে বিজেপি বা কংগ্রেসের তুলনায় ভালো ফল করেছে বামফ্রন্ট। ভোটের শতাংশের দিক থেকেও অনেকটা উন্নতি করেছে এই কমিউনিস্ট দল। তাই তাদের পুরনো জায়গা ফিরে পেতে ফের লড়াই করতে বদ্ধপরিকর।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় পাশে রয়েছে, মনোজ টিগ্গাকে আশ্বস্ত করলেন অমিত শাহ
আর এবার সেই লক্ষ্যেই এলজিবিটিকিউ-দের নিয়ে নতুন গণ সংগঠন গড়ছে তারা। নতুন গণ সংগঠনটির নাম দেওয়া হয়েছে ‘ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অব এলজিবিটিকিউআইএ+’। সম্প্রতি কলকাতায় সিপিএমের সারা ভারত মহিলা গণ সংগঠনের ইলিয়ট রোডের অফিসে এলজিবিটিকিউআইএ+-এর সম্মেলন হয়। আর আজ বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে মিছিল সংগঠিত করে গণতান্ত্রিক এলজিবিটিকিউআই+ সমিতি।
ট্রান্সজেন্ডার দের উপর কেন্দ্রীয় সরকারের মনুবাদ মনোনীত অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে যেমন স্লোগান ওঠে,তেমনি আজাদীর স্লোগান ওঠে পুরুষতন্ত্রের কবল থেকে মুক্ত হবার জন্য। অন্যদিকে রাজ্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের দুর্নীতি নিয়েও সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা। ট্রান্সজেন্ডার দের মৌলিক অধিকারের স্বীকৃতির দাবিতে,আনিস হত্যার ও রামপুরহাট গণহত্যার বিচার চেয়ে মিছিল এগোতে থাকে।
ট্রান্সজেন্ডারদের অধিকার, আনিস হত্যার ও রামপুরহাট গণহত্যার বিচার চেয়ে বিরাট মিছিল ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অব এলজিবিটিকিউআইএ+র
শেষ হয় মহাবোধি সোসাইটি হলের সামনে। এবিষয়ে যুগ্ম আহ্বায়ক অপ্রতিম রায় নজরবন্দিকে বলেন, রূপান্তরকামীর ও প্রান্তিক যৌনতার অধিকার মানবাধিকার,এই অধিকারকে অমান্য করলে রাষ্ট্রকে তার ফল ভুগতে হবে। ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনৈতিক গণ সংগঠনের পক্ষে আন্তর্জাতিক রূপান্তরকামী দৃশ্যমানতা দিবসের মিছিল ও সভা করার ঘটনা এই প্রথম।এই কর্মসূচী তে উপস্থিত সমস্ত মানুষেরাই আশাবাদী এই গণ সংগঠনের পক্ষে লড়াই,সংগ্রাম আগামী দিনে আরও জোরদার হবে।



