নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বাগটুইয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু বাগটুইয়ের আগেই রওনা অধীরকে বাধা দেওয়া হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি।
ঘটনায় সরব হয়েছেন বহরমপুরের সাংসদ। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে সমস্ত কিছু জানানো হয়েছিল। তাহলেও কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে? অভিযোগ, বোলপুরে ঢোকার আগে ট্রাক্টর রেখে তাঁর রাস্তা আটকানো হয়েছিল। বোলপুরে ঢোকার পর শান্তিনিকেতনের মোড়ে তাঁকে আটকে দেওয়া হয়েছে। পুলিশের পিকেট আটকে দেয়।
তাঁর সংযোজন, সরকারকে সমস্ত জানিয়ে আমরা আসছি। কার্যু না থাকা সত্ত্বেও কেন আটকে দেওয়া হল? প্রশাসনের তরফে আগে থেকে একবারও বলা হয়নি যাওয়া হবে না। হঠাৎ করে মাঝ রাস্তায় আটকে দেওয়ার কারণ কী? থানায় চা খাওয়ার জন্য আটকে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর জীবনের ঝুঁকি রয়েছে। বলা হয় পুলিশের তরফে। বিজেপির যাওয়ার অধিকার আছে আমাদের অধিকার নেই।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন তিনি সংকীর্ণতা করেননা। উন্নাও হাথরাসে কাউকে যেতে দেওয়া হয়নি। আমি হাথরাসে নিজে রাহুল গান্ধীর সঙ্গে গিয়েছিলাম। অথচ এখানে যেতে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যাবেন বলে এখন যেতে দেওয়া হবে না। আমরা তো বোলপুরে তাহলে আটকে কেন? আমি তো লুকিয়ে আসিনি।
বাগটুইয়ের আগেই রওনা অধীরকে বাধা, ক্ষোভ উগরে দিলেন

আজকে ঘরের মা বোনদের পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী কী বাংলার রাণী? আমরা কী মুখ্যমন্ত্রীর ভৃত্য? আমিও জনপ্রতিনিধি। এটা ওনার বাবার জমিদারি? এর আগে সংসদে সরব হয়েছিলেন তিনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবীতে চিঠি দেন রাষ্ট্রপতিকে। এখন বাগটুই যেতে সরব হলেন সরকারের বিরুদ্ধে।



