৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন

স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন মোট ৩৪০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছে। এরমধ্যে ৪২ আসনের বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী মাসেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন। ঘটল এক বেনজির ঘটনা। বাংলায় ভোট করাতে ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিল কমিশন। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। বাংলার ভোট হিংসার ঘটনা থেকে শিক্ষা নিয়েই কি এই সিদ্ধান্ত কমিশন?

৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন

আরও পড়ুন: অনিল কন্যা অজন্তা কি এবার তৃণমূলের প্রার্থী? জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে

জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন মোট ৩৪০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছে। এরমধ্যে ৪২ আসনের বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হতে পারে। দেশের সমস্ত রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে, ৮০ টি। সেই রাজ্যের জন্য মাত্র ২৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। মোট বাহিনীর এক চতুর্থাংশই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। এখনও পর্যন্ত লোকসভা ভোটে এর আগে কোনও রাজ্যের জন্য এত কোম্পানি বাহিনী চাওয়া হয়নি। লোকসভা ভোটের জন্য মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের জন্য ৩৬০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। সন্ত্রাসবাদের ঝুঁকিপূর্ণ জম্মু কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে।

৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে বঙ্গ বিজেপি। দলের মুখপাত্র সজল ঘোষ বলেন, ‘পঞ্চায়েত ভোটে বাংলায় কী হয়েছে গোটা দেশ দেখেছে। নির্বাচন কমিশনের নজরেও গিয়েছে।’ তবে কেবল বাহিনী মোতায়েন করলেই হবে না, সেই বাহিনী যাতে ভালোভাবে কাজ করে সেইদিকেও নজর রাখতে হবে বলে মত গেরুয়া শিবিরের।

৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন

৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন
৮০ আসনের উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি, বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা চাইল কমিশন

ভোট এলেই বাংলাজুড়ে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। গত বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে একাধিকজনের। ঘরছাড়া হয় রাজনৈতিক দলের সমর্থকরা। তৃতীয়বার ক্ষমতায় ফেরা তৃণমূলকে কাঠগড়ায় তোলে বিরোধী দল। গত বছর পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও হিংসার ভয়াবহ রূপ দেখেছে বাংলা। পঞ্চায়েত ভোটের জন্য দফায় দফায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এরপরও বোমাবাজি, হামলা, গুলি চালানোর মত ঘটনা ঘটে। বহুজন নিহত হয়। আহতের সংখ্যা ৫০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছিল। সুষ্ঠভাবে নির্বাচন করতে আসন্ন লোকসভা ভোটে বাংলায় ৯২০ কোম্পানি আধা সেনা মোতায়েন হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর