নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙ্গাঃ পারিবারিক জমি বিবাদের জেরে তুমুল সংঘর্ষ। ঘটনায় আহত উভয় পক্ষের ৭ জন। এলাকা। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের দড়িবস এলাকায় ঘটনা। গুরুতর জখম অবস্থায় ৩ জনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা এলাকা।
আরও পড়ুনঃ Drone: পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন, ব্যাপক চাঞ্চল্য


জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে জমিতে চাষ করা আটকাতে গেলে লাঠি-অস্ত্র নিয়ে মাথাভাঙ্গা শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের ওপর মারধর শুরু হয় দুইপক্ষের। এই ঘটনায় মহিলা সহ পুরুষরা আহত হন। অভিযোগ, আহম্মদ হোসেন ও তার পরিবার লাঠিসোটা বল্লম নিয়ে জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয়। এই ঘটনায় পঞ্চায়েত মিঞার পরিবারের উপর চড়াও হয় ওই পরিবার।
অভিযোগ, তাঁদের জমির সমস্ত নথি থাকা সত্ত্বেও জোর করে জমি চাষ করতে আসে । মারধরের ফলে তাদের ৭জন আহত হয়। মিজানুর রহমান ও আতিয়ার রহমান বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তাঁরা মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
জমি বিবাদের জেরে তুমুল সংঘর্ষ, ব্যাপক চাঞ্চল্য মাথাভাঙ্গায়

অপরদিকে আহম্মদ মিঞার অভিযোগ তাঁদের জমি দখল করে রেখেছে পঞ্চায়েত মিঞার পরিবার। তাঁদের জমির অংশে চাষ করতে গেলে পঞ্চায়েত মিঞার পরিবার পেছন থেকে তার মাথায় আঘাত করে। এই ঘটনায় আহম্মদ মিঞা আহত অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের পক্ষ থেকেও মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে।










