Drone: পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন, ব্যাপক চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন। প্রায় ৫০০ গ্রাম ওজন সম্পন্ন কোনও বস্তু তুলতে সক্ষম এই ড্রোন। ড্রোনটি উদ্ধার করেছে পেট্রাপোল থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুনঃ Business Summit: বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি, নবান্নে বৈঠকে মুখ্যসচিব

সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যেই শনিবার সকালে চাষের জমিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন কৃষকরা। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে জমা হন এলাকার সাধারণ মানুষ। সঙ্গে সম্নগে খবর দেওয়া হয় পেট্রাপোল থানায়। পুলিশ এসে ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ওই ড্রোনটি চাইনিজ কোনও কোম্পানির তৈরি। যা ৫০০ গ্রাম ওজনের কোনও বস্তুকে বহন করতে সক্ষম। পেট্রাপোল এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন, জিজ্ঞাসাবাদ শুরু 

পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন, জিজ্ঞাসাবাদ শুরু 
পেট্রাপোল থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন, জিজ্ঞাসাবাদ শুরু 

কারা পাচার করেছল? ৫০০ গ্রাম ওজনের কোন জিনিস পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল? ঘটনার সঙ্গে কারা যুক্ত? সমস্ত কিছু খোঁজ করতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই এলাকায় নিরাপত্তা কোনও খামতি যাতে না থাকে সেদিক নজর দিচ্ছেন শীর্ষ স্থানীয় অফিসাররা। প্রয়োজনে বিএসএফের সঙ্গে কথা বলবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর