Business Summit: বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি, নবান্নে বৈঠকে মুখ্যসচিব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে আরও শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই প্রতিশ্রুতি পালনের জন্য বুধবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বিশ্ব বাণিজ্য সম্মলনে কতজন উপস্থিত থাকবেন? জেলাগুলির ভূমিকা কী হবে? তা নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে।

আরও পড়ুনঃ গুলি না চললে পুলিশ উঠে যাবে, তিলজলার শ্যুটআউট নিয়ে বিতর্কিত মন্তব্য ফিরহাদের

সূত্রের খবর, জানা গিয়েছে, প্রত্যেক জেলাশাসক, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দফতর আধিকারিক, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বুধবারের বৈঠকে উপস্থিত থাকার কথা। আগামী এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন। দেশ বিদেশ থেকে কতজন আসবেন? সমস্ত তালিকা প্রস্তুত করা হবে বৈঠকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যে শুরু হয় শিল্প সম্মেলন। করোনার বিপদ কাটিয়ে রাজ্যে শিল্প বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় তা নিয়েই উদ্যোগ নিতে চলেছে সরকার। সূত্রের খবর, ৩০ টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলনে। কিন্তু দুই দফার  মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে রাজ্য শিল্প আসেনি বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই কালিমা ঘোচাতেই উদ্যোগ নিয়েছে সরকার।

বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি, বৈঠকে হরেকৃষ্ণ দ্বিবেদী 

বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি, বৈঠকে হরেকৃষ্ণ দ্বিবেদী 
বিশ্ব বাণিজ্য সম্মেলনে বিশেষ প্রস্তুতি, বৈঠকে হরেকৃষ্ণ দ্বিবেদী

উল্লেখ্য, দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলনে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর আসার কথা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর