ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই। দেশে সক্রিয় রোগী ৪ লক্ষ ছাড়াল, অক্টোবরের পর একদিনে প্রথমবার আক্রান্ত ৫৯,০০০। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকাল বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ৫৩ হাজার। শুক্রবার তা ছাড়িয়ে গেল ৫৯ হাজার। ২০২০ সালের ১৯ অক্টোবরের পর একদিনে এত বেশি মানুষ আক্রান্ত হননি এই মারণ ভাইরাসে।

আরও পড়ুনঃ তোমার ভক্তিতে দাগ রক্তের… বাংলায় ফ্যাসিবাদকে আটকাতে রং-রুটে টলিপাড়ায় জোট নবীন প্রবীণের।

এই দৈনিক আক্রান্ত বৃদ্ধির জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ফেব্রুয়ারিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছিল দেড় লক্ষের আশপাশে। শুক্রবার ফের তা ৪ লক্ষ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, দেশে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই ১১১ জন। এ নিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে এই-দৈনিক সংক্রমনের সংখ্যা সবচেয়ে বেশি। এ ব্যাপারে রোজই নতুন নজির গড়ছে মহারাষ্ট্র।

বৃহস্পতিবার সে রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৩২ হাজারের কাছাকাছি। আজ তা প্রায় ৩৬ হাজার। কর্নাটক, ছত্তীসগঢ়, পঞ্জাবে দৈনিক সংক্রমণ দু’হাজার ছাড়াচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে বাংলাতেও।  গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে কোভিডে সংক্রমণের গণ্ডি ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মাত্র ১ দিনেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫১৬জন, যাদের মধ্যে ১৬৭জন কলকাতার ও ১১৫জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। অর্থাত্‍ গতবছরের মতোই এবারেও রাজ্যে কোভিডের ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে এই দুই জেলাই। একই সঙ্গে চিন্তা বাড়িয়েছে মৃত্যুর হারও।

ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই। কার্যত ২৪ ঘন্টার মধ্যেই তা দ্বিগুণ হয়ে কেড়ে নিয়েছে ৪জনের জীবন। এরা সকলাএই আবার সেই কলকাতা আর উত্তর ২৪ পরগনা জেলারই বাসিন্দা। এখন দেখার কিভাবে স্বাস্থ্যমন্ত্রক করোনা আটকানোর ব্যবস্থা করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত