নজরবন্দি ব্যুরো: আজ মহাষষ্ঠীর দিন দেশে চালু হল ৫জি পরিষেবা। আষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী 5G টেলিকম পরিষেবার সূচনা করছেন। এই পরিষেবার কী কী সুবিধা, কত দ্রুত সংযোগ করা সম্ভব, তা প্রধানমন্ত্রীর সামনে হাতেকলমে দেখান দেশের তিনটি বড় টেলিকম সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব, তাও দেখানো হয় প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: পঞ্চমীর সন্ধ্যায় ঢাকের তালে নাচ করলেন তৃণমূল সাংসদ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
জানা গিয়েছে, আপাতত কলকাতা সহ দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে তা চালু হওয়ার সম্ভাবনা প্রবল।দেশের ১৩টি বড়ো শহরের জন্য ৫জি পরিষেবার উদ্বোধন করে ডেমো জোনে রিলায়েন্স জিও (Reliance’s Jio)-র প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ‘ট্রু ৫জি’ (True 5G) ডিভাইস এবং জিও গ্লাস (Jio Glass) ব্যবহারের অভিজ্ঞতা বর্ণনা করেন রিলায়েন্স প্রধান মুকেশ অম্বানির বড়ো ছেলে এবং জিও ইনফোকমের বোর্ডের চেয়ারম্যান আকাশ অম্বানি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, টেলিকম প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান এবং মুকেশ অম্বানি। উল্লেখ্য, মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। আম্বানির মতো দৌড়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি অবশ্য ২১২ কোটি টাকার বরাতে থেমে যান। মোট ১০ টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রিল্যায়েন্স বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছে।
মহাষষ্ঠীর দিন দেশে চালু হল ৫জি পরিষেবা, প্রথম উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী

৫ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিল্যায়েন্স জিয়ো। সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানি বলেন, ‘আমি ঘোষণা করছি, জিও ৫জি-র মাধ্যমে ফিক্সড ব্রডব্যান্ডে ডিজিটাল কানেক্টিভিটি তৈরি করেছে। এর মাধ্যমে আমরা ১০ কোটি বাড়িতে অতুলনীয় ডিজিটাল অভিজ্ঞতা এবং স্মার্ট হোম সলিউশন পৌঁছে দেব’।



