জলপাইগুড়িতে একদিনে ৫৭ জন করোনায় আক্রান্ত, জনগনের ঘাড়ে দায় চাপাল প্রশাসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্তঃ জলপাইগুড়িতে একদিনে ৫৭ জন করোনায় আক্রান্ত! জলপাইগুড়িতে বেড়েই চলেছে করোনার সংক্রমন। আতঙ্ক ছড়াচ্ছে গোটা শহর জুড়ে।গোটা জলপাইগুড়ি শহরে করোনায় আক্রান্ত হয়েছেন শুধু একদিনে ৫৭ জন। একদিনে এতজন আক্রান্ত হবার খবরে গোটা জলপাইগুড়ি জুড়ে তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ। কেন এত দিনেও লকডাউন হচ্ছে না তা নিয়েও কথা উঠছে মানুষের মধ্যে।

আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিনে বড় সাফল্য রাশিয়ার, বিশ্বে প্রথম মানব দেহে সফল ট্রায়াল

জলপাইগুড়িতে একদিনে ৫৭ জন করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের ভর্তি করানোর সময় উত্তেজনা দেখা দেয়। কেন এতজনকে একই দিনে ভর্তি করানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি শহরের দীনবাজার,পান্ডাপাড়া এবং হাকিমপাড়াতে প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যদিও জলপাইগুড়ির প্রশাসন এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি তবুও প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যদি সাধারন মানুষ সচেতন এবং সতর্ক না হন তবে ভবিষ্যতে আরো বড় সমস্যায় পড়তে হবে সাধারন মানুষকে। জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে তারাও তাদের জীবন বিপন্ন করে কাজ করছেন যদি মানুষ সাহায্য না করেন তবে কি করা যাবে? সবমিলিয়ে একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে সাধারন মানুষের অসহযোগীতা ভাবিয়ে তুলছে পুলিশকেও।

অন্যদিকে লকডাউনের সময় থেকেই শিলিগুড়ির ইষ্টান বাইপাসের সামনে বসত একটি বাজার।এই বাজার নিয়েই বাড়ছিল সমস্যা। এই বাজার বসার ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছিল যানযট, বাজারে মানা হচ্ছিল সামাজিক দূরত্ব। এছাড়াও বাজারে মাস্ক ছাড়াও দেখা গিয়েছে বহু মানুষকে। এরপরই রবিবার রাতেই পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় এই অস্থায়ী বাজার। এর জেরে বাজারে দোকান নিয়ে বসা ব্যাবসায়ীরা বিক্ষুব্ধ হয়েছে। বাজার বন্ধ করে দেওয়ায় সোমবার আশিঘর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর