দুশ্চিন্তার দিন শেষ ? করোনা ভ্যাকসিনে বড় সাফল্য রাশিয়ার, বিশ্বে প্রথম মানব দেহে সফল ট্রায়াল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তবে কে দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে? বড়সড় সাফল্য রাশিয়ার। বিশ্বে এই প্রথম কোনও করোনা ভ্যাকসিন প্রতিটি মানব ট্রায়াল পাশ করল সাফল্যের সাথে। মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিনের সফল পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করে নজির গড়ল রাশিয়া। সেখানকার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই সাফল্যে মুখ্য ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার।https://najarbandi.in/coronavirus-in-west-bengal-record-today-12th-july-update/

যাঁদের শরীরে এই ভ্যাকসিন গিয়েছে সেই স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে। এর পর দ্বিতীয় দলটিকে ছাড়া হবে ২০ জুলাই। এই তথ্য দিয়েছেন সেচেনভ বিশ্ববিদ্যালয়ের অধীন ‘ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি’র ডিরেক্টর ভাদিম তারাসোভ। জানা গিয়েছে, রাশিয়ার গামালেই ইন্সটিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এই ভ্যাকসিনটি তৈরি করেছে।

গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে সেটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে। সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেস-এর ডিরেক্টর অ্যালেক্সজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, ট্রায়ালের এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানব শরীরে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। এই পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। যা বিশ্বে এই প্রথম। মহামারী করোনাভাইরাসের বারে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিন হু হু করে সংক্রমণ বেড়েই চলেছে। কাল কি পরিস্থিতি হবে আজ তা আন্দাজ করা সম্ভব হচ্ছে না। ভারতের অবস্থাও দিন দিন বেহাল হচ্ছে।

এই মুহূর্তে বিভিন্ন দেশ করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন আবিষ্কারে মগ্ন। বেশ কয়েকটি দেশে ভ্যাকসিন বেরিয়ে গেলেও তার সফলতা সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারেনি। তাই রাশিয়ার ভাক্যসিন আবিষ্কার নিয়েও দ্বন্দ্ব রয়েছে চিকিত্‍সক মহলে। তবে যদি ইতিবাচক কিছু ঘটে তাহলে তা মানবজাতির মঙ্গল ডেকে আনবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর