৪৩ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, ওমিক্রনের সংখ্যা বেড়ে ৯৬১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ১৩ হাজারের গণ্ডি পার করল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,১৫৪ জন। বুধবারের তুলনায় ৪৩ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯৬১ জন।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত তাপস রায়, করোনার থাবা পুরসভাতেও

এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৮,২২,০৪০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮২,৪০২ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। এই নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৪,৮০,৮৬০ জন।

দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৬৩ জন। যা করোনা আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২৫২ জন। গুজরাতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯৭ জন। রাজস্থানে ৬৯ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫ জন। তেলেঙ্গানায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৬২ জন। তামিলনাড়ুতে বেড়ে ৪৫। কর্ণাটকে ৩৪। অন্ধ্রপ্রদেশে ২৬, হরিয়ানায় ১২। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

রাজ্যে এই মুহুর্তে করোনার দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এমত অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ক্রমবর্ধমান করোনার সংক্রমণকে রুখতে পর্যালোচনায় বসতে চলেছেন রাজ্যের শিক্ষা দফতরের সচিব। সেই অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত। বন্ধ হতে পারে লোকাল ট্রেন।

৪৩ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, সজাগ থাকার পরামর্শ 

৪৩ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, সজাগ থাকার পরামর্শ 
৪৩ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, সজাগ থাকার পরামর্শ

যতদিন গড়াচ্ছে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এমত অবস্থায় আতঙ্ক না হয়ে বরং সজাগ থাকার পরামর্শ দিলেন দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে সমস্ত কোভিড বিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। এখনও সকলকে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েহেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন