কোভিড-ক্রাইসিস, রাজ্যে ২৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসবে ৩৫টি অক্সিজেন প্লান্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড-ক্রাইসিস, তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই মুহুর্তে প্রথম কাজ তাঁর এই করোনা মোকাবিলা এবং রাজ্যকে সুস্থ রাখা। এই কয়েকদিনে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে নেওয়া হয়েছে একাধি্ক পরিকল্পনা, কোভিড মোকাবিলার সরঞ্জাম চেয়ে মুখ্যমন্ত্রী একাধিক চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও।

আরও পড়ুনঃ দূরের মানুষদের ঘরে পৌঁছাতে আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি রাজ্যের

করনার চেন ভাঙতে আজি রাজ্যর মুখ্যসচিব ঘোষণা করেছেন আগামি ১৫ দিন রাজ্য জুড়ে চলবে কড়া লকডাউন, জরুরি পরিশেবা ছাড়া কার্যত বন্ধ থাকবে প্রায় সবকিছুই। তার মধ্যেই রাজ্যের ২৫ টি সরকারি হাস্পাতাল এবং মেডিক্যাল কলেযে ৩৫ টি অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই মুহুর্তে গোটা দেশ জুড়ে হাহাকার অক্সিজেনের, কয়েকদিন আগেই রাজ্যে অক্সিজেনের ঘাটতি হতে পারে ভেবেই অতিরিক্ত অক্সিজেনের যোগানের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ৭০ টি অক্সিজেন প্লান্ট বসাতে চেয়ে মাত্র ৪ টির অনুমতি পেয়েছেন বলে উষ্মা প্রকাশ করে গতকালই মোদীকে চিঠি দিয়েছিলেন দিদি।

তার পরই আজ রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যে তৈরি হতে চলেছে ৩৫ টি অক্সিজেন প্লান্ট। রাজ্যের ২৫ টি সরকারি হাসপাতাল, সুপার স্পেসালিটি হাস্পাতাল, মেডিক্যাল কলেজ মিলিয়ে তৈরি হবে এই অক্সিজেন প্লান্ট গুলি। কিছু হাসপাতালে আগের থেকে অক্সিজেন প্লান্ট থাকলেও সেখানেও তৈরি হবে, কারণ রোগীর পরিমাণ এবং চাহিদা অনুযায়ী সেখানে পর্যাপ্ত অক্সিজেন নেই বলেই মনে করছেন চিকিৎসকেরা।

তাছাড়া দ্বিতীয় ঢেউইয়ের সাথে মোকাবিলা করা গেলেও ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। সেক্ষেত্রে রাজ্যের বড়ো হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ গুলিতে পাকাপাকি ভাবে তৈরি হচ্ছে প্লান্ট গুলি।  কলকাতার এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের পাশাপাশি, বাকুঁড়া মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজের মতো হাসপাতালগুলিতেও অক্সিজেন প্লান্ট বসানো হবে বলেই সূত্রের খবর।

কোভিড-ক্রাইসিস, প্রসঙ্গত রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হলেও, করনা কালে একাধিক কাজে ব্যস্ত থাকায় এই অক্সিজেন প্লান্ট তৈরির দায়িত্ব রাজ্যের তরফে দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে। পরিকল্পনা গ্রহণের পর কাজ শুরু হয়েছে তড়িঘড়ি। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই আমরা কাজ শুর করে দিয়েছি। আশা করছি, দ্রুতই ৩৫টি অক্সিজেন প্লান্ট তৈরি করে আমজনতাকে সুরক্ষা দিতে পারব।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর