দূরের মানুষদের ঘরে পৌঁছাতে আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি রাজ্যের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দূরের মানুষদের ঘরে পৌঁছাতে আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি রাজ্যের। ঘরে ফিরবে দূরের মানুষেরা, তাঁদের জন্যই আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি জানিয়ে রাজ্য সরকারের তরফে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট চিঠি পাঠিয়েছে বাস ইউনিয়নগুলিকে। করোনার চেন ব্রেক করতে আগামী কাল থেকে কার্যত লকডাউনের পথে হাঁটছে রাজ্য। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব প্রকাশ করেছেন আগামী ১৫ দিনের ডুজ আর ডোন্টের লিস্ট।

আরও পড়ুনঃ লকডাউনে ছাড় জরুরি পরিষেবায়, জারি থাকবে টিকাকরণ

তাতে স্পষ্ট বলা হয়েছে আগামী কাল থেকে আগামী ৩০সে মে পর্যন্ত রাজ্য জুড়ে জারি থাকবে কড়া লকডাউন, আর তাতে জরু্রি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে বাস -মেট্রো সমস্ত কিছুই। এমনিতেই রাজ্য সরকার আগেই বন্ধ করেছিল সমস্ত লোকাল ট্রেন। কাল থেকে স্বাস্থ্য, সংবাদমাধ্যম  ছাড়া বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ-শিল্প-প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে যাঁরা বাইরে থেকে কাজ করতেন, তারা ঘরে ফিরবেন। হাতে সময় কম। কয়েকঘন্টার মধ্যেই পৌঁছোতে হবে নিজেদের ঘরে।

ঘরে ফিরবে দূরের মানুষেরা লকডাউন ঘোষণার পর থেকেই স্বাভাবিক ভাবেই ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়েছেন তাঁরা। ধীরে ধীরে ভিড় জমছে বাস টার্মিনাসে, মোড়ে। ঘরে ফেরার উদ্বেগ আর নিজেদের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে তাঁরা এসে দাঁড়িয়েছেন।  তাঁদের ঘরে ফেরানোর জন্য আজ দিনভর অতিরিক্তি বেসরকারি বাস চালানোর আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে।

দূরের মানুষদের ঘরে পৌঁছাতে আজ দিনভর অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আর্জি রাজ্যের।  পরিস্থিতি সামাল দিতে জায়গায় জায়গায় উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা। বাস ইউনিয়নগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আজ দিনভর বেশি পরিমান বাস চালিয়ে এবং স্বাভাবিক পরিষেবা জারি রাখতে হবে সব রুটে। নির্দেশ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে, সচেতন ভাবে মাস্ক স্যানিটাইজারের ব্যবহারের।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর