ধর্ষণের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার বীরভূমের ৩ তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় এবার বোলপুরের উত্তরনারায়ণপুর এলাকায় ৩ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই। শনিবার বাড়িতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে সিবিআই।

আরও পড়ুনঃ ন’সেকেন্ডে ধ্বংস হল ৯ বছরের আইনি লড়াই, ৪০ তলা জোড়া অট্টালিকার মহাপতন

বীরভূমের বোলপুরের উত্তর নারায়ণপুর এলাকা থেকে শনিবার সকালে ৩ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে বলে খবর। জানা গিয়েছে, ধৃত নেতাদের নাম পঞ্চানন খাঁ, বাদল শর্মা আর তীর্থনাথ মাহারা। আব্দুল করিম খান বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্, মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখ কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চানন খাঁ ওহিউদ্দিনের সঙ্গী ৷

ধর্ষণের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার বীরভূমের ৩ তৃণমূল নেতা

জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতেই তাঁদের গ্রেফতার করে সিবিআই। রবিবার তাদের আদালতে তোলা হয়। গত বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর এক মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সিবিআই সূত্রে জানা গিয়েছে,

ধর্ষণের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার বীরভূমের ৩ তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার বীরভূমের ৩ তৃণমূল নেতা

পঞ্চানন, বাদল এবং তীর্থনাথ কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিদুদ্দিন ওরফে মামনের সহযোগী। গণধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর নামেও। যদিও শনিবার মামনকে খুঁজে পাননি সিবিআই আধিকারিকরা। তাঁর সন্ধান চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন