GD Birla: নাবালিকা ধর্ষণকাণ্ডে স্কুলের ২ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, দিতে হবে জরিমানাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৬ বছর পর অবশেষে GD Birla স্কুলের ধর্ষণকাণ্ডে মূল অভিজুক্তদের সাজা ঘোষণা করল আদালত। এদিন অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলিপুর পকসো আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে সরকারের পক্ষ ওই নির্যাতিতা নাবালিকাকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছেন বিচারক।

আরও পড়ুন: Gonzalo Montiel: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! আলোড়ন বিশ্ব ফুটবলে

WhatsAppXImageX2022 04 07XatX10.56X.40XAMX

প্রসঙ্গত, ২০১৭ সালে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছিল GD Birla স্কুলের দুই শারীরশিক্ষার শিক্ষককের বিরুদ্ধে। আর এই অভিযোগের পরেই উত্তাল হয়েছিল গোটা কলকাতা শহর। এরপরেই টাকা ৬ বছর চলে এই মামলা। অবশেষে আজ, শুক্রবার অভিযুক্তের সাজা ঘোষণা করল আদালত।

GD Birla

উল্লেখ্য, রানিকুঠির জিডি বিড়লা স্কুলে ২০১৭ সালে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। ওই স্কুলের দুই শিক্ষককের বিরুদ্ধে ওই নাবালিকার পরিবার যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন। এরপরেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

নাবালিকা ধর্ষণকাণ্ডে স্কুলের ২ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, সাজা ঘোষণা করল আদালত

GD Birla School
নাবালিকা ধর্ষণকাণ্ডে স্কুলের ২ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, ঘোষণা আদালতের

এরপরে নির্যাতিতার গোপন জবানবন্দির পাশাপাশি তার শারীরিক পরীক্ষাও করানো হয়। এমনকি এই ঘটনায় লালবাজারে তলব করা হয়েছিল ওই স্কুলের অধ্যক্ষকে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের চার ও ছয় নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে ৬ বছর ধরে সেই মামলা চলে। এরপর বুধবার আলিপুর আদালত তাদের দোষী সাব্যস্ত করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত