ফের ২ ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টা! ঘটনায় তোলপাড় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

ফের ২ ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টা! ঘটনায় তোলপাড় রায়গঞ্জে মেডিক্যাল কলেজে।ওই মদ্যপকে উপস্থিত স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহ ঘুরল না আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা। এর মাঝেই ফের রাজ্যের আর এক মেডিক্যাল কলেজে ২ ডাক্তারি পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটলো। ঘটনা রায়গঞ্জে মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ফাঁড়ির সামনেই এই ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার প্রতিবাদে সরব হয় এলাকার মানুষও।

সূত্রের খবর, সোমবার সকাল থেকেই আরজি করের চিকিৎসক খুনের প্রতিবাদ চলছিল রায়গঞ্জে মেডিক্যাল কলেজে। আর এর মাঝেই প্রতিবাদ সভা ছেড়ে উঠে ক্যান্টিনে যায় ওই দুই ছাত্রী। এরপরেই এক মদ্যপ ব্যাক্তি মেডিকেলের দুই ছাত্রীর পথ আটকে অশালীন কথা বলে। এরপর ওই দুই ছাত্রী প্রতিবাদ করলে তাঁদের হুমকিও দেয় ওই মদ্যপ ব্যক্তি। এর পরেই ওই মদ্যপ ব্যাক্তিকে উপস্থিত স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই ওই ব্যক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এই ঘটনার পর থেকেই ফের ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই এই ঘটনার পর নিরাপত্তার দাবি প্রশাসনকে আরও কঠোর হবার নির্দেশ দিয়েছেন এলাকার মানুষজন। এদিন ওই ছাত্রীর কথায় ক্যান্টিনে খেতে এসে বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এসে তাদেরকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে। আর এই ঘটনার পর থেকেই এখানে নিরাপত্তার অভাব রয়েছে বলে মনে করছেন ওই দুই পড়ুয়া ছাত্রী। তাদের দাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হোক। সেই সঙ্গে বাড়ানো হোক হস্টেলের নিরাপত্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত