Tamil Nadu Suicide: ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বুধবার (২৭ জুলাই), ২৪ ঘণ্টা না পার হতেই ফের আত্মঘাতী হলেন তামিলনাড়ুর এক শিক্ষার্থী। এবার আত্মহত্যা করলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তাঁর বাড়ি। সেখানেই ওই ছাত্রকে এদিন মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। এই নিয়ে গত দুই সপ্তাহে পাঁচটি ঘটনা ঘটল। সেই তামিলনাড়ু। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ মন্ত্রিত্ব ছাড়বেন? প্রশ্নের সটান উত্তর দিলেন পার্থ, কি বললেন তিনি?

জানা গিয়েছে, একটি সুইসাইড নোটে তিনি লিখেছেন, গণিত এবং জীববিদ্যা পড়ার চাপ নিতে না পেরেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণী এই রাজ্যে, গত কয়েকদিন ধরে পড়াশোনার চাপে আত্মঘাতী হওয়ার মিছিল লেগে গিয়েছে। এই ঘটনা নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে পাঁচজন শিক্ষার্থী আত্মঘাতী হলেন। গত ২৪ ঘন্টার মধ্যে এটা শিক্ষার্থী আত্মহত্যার দ্বিতীয় ঘটনা। একের পর এক শিক্ষার্থীর আত্মহত্যা নিয়ে রাজ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে
২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে

একইদিনে দ্বিতীয় ঘটনা ঘটল। এদিন সকালেই শিবকাশি জেলায় একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই সামনে এল এই ঘটনা। তবে সকালের ঘটনায় কোনও সুইসাইড নোট মেলেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা (Suicide)। তবে এর পেছনে অন্যকোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গতকালই কুদ্দালোরে জেলায় এক বছর সতেরোর নাবালিকা আত্মহত্যা করে। তার দেহের পাশ থেকে মিলেছিল একটি সুইসাইড নোট। তার আগেও দু’জন এমনভাবেই আত্মহত্যা করেছিল।

পরপর এমন ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুতে। কী কারণে পড়ুয়ারা এমন পথ বেছে নিচ্ছে তা বোঝা যাচ্ছে না। তবে অনুমান, কখনও পারিবারিক চাপ, কখনও অসফলতা, কখনও আবার সম্পর্কের টানাপোড়েন। এমন নানা কারণেই শিশুদের মধ্যে এমন প্রবণতা দেখা দিচ্ছে। মনোবিদদের কথায়, এখনকার বাচ্চারা বেশি পরিমাণে অধৈর্য্য। যদি নিজেদের মনের মতো কিছু না হয় তাহলেই নিজেদেরকে ব্যর্থ মনে করছে। আর সেই ব্যর্থতার ফলেই এই পথ বেছে নিচ্ছে।

২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে

২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে
২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে

রাজ্যে যেভাবে শিক্ষার্থীদের আত্মহত্যার মিছিল লেগেছে, তাই নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। মঙ্গলবারই তাঁর বক্তব্য ছিল, ‘শিক্ষার্থীদের আত্মহত্যার খবর “অত্যন্ত বেদনাদায়ক। কোন অবস্থাতেই শিক্ষার্থীদের এই ধরনের চিন্তাভাবনা করা উচিত নয়।; তিনি শিক্ষার্থীদের পরীক্ষাকে সাফল্যে পরিণত করার পরামর্শ দিয়েছিলেন। একইসঙ্গে, শিক্ষার্থীদের মধ্যে মানসিক শক্তি বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকাদের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, শিক্ষার্থীদের যৌন, মানসিক ও শারীরিক হয়রানির ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত