নজরবন্দি ব্যুরোঃ এবার ভাড়াটেদেরও দিতে হবে ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর বা GST। সংশোধিত জিএসটির নিয়ম অনুসারে এই টাকা কাটবে সরকার। তবে কেবল এদের থেকেই এই টাকা কাটবে আয়কর বিভাগ। ১৮ জুলাই থেকে কার্যকরী হয়েছে নতুন GST-র নিয়ম।
আরও পড়ুনঃ সিবিআইয়ের তালিকায় বোলপুর পুরসভার কাউন্সিলর, একাধিক ব্যবসায়ী!


যে নিয়ম অনুসারে, GST-র আওতায় রেজিস্টার্ড ভাড়াটেকে তাঁর আবাসিক সম্পত্তির ভাড়া বাবদ এই ১৮ শতাংশে পণ্য-পরিষেবা কর দিতে হবে। নিয়ম অনুযায়ী, যাঁরা যাঁরা ব্যবসার কারণে বা নিজেদের পেশার কারণে জিএসটির আওতায় নথিভুক্ত অর্থাৎ যাঁদের নিজস্ব জিএসটি নম্বর আছে, তাঁরা নিজেদের থাকার জন্য বাড়ি ভাড়া নিলে সেই ভাড়ার উপরও সর্বোচ্চ হারে কর চাপানো হবে।

আগেকার নিয়ম অনুযায়ী, যদি কেউ ব্যবসার কারণে অফিস বা খুচরো বিক্রয় কেন্দ্রের মতো কোনও বাড়ি বা দোকান ভাড়া নিতেন সেক্ষেত্রে তাঁকে জিএসটি দিতে হত। কিন্তু যেসব জিএসটি নথিভুক্ত ব্যবসায়ী বাড়ি থেকে পরিষেবা দিতেন তাঁদের বাড়িভাড়ার জন্য আলাদা করে জিএসটি দিতে হত না।



এবার বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ GST !
এবার সেটাও দিতে হবে। নতুন এই পরিবর্তনগুলি GST কাউন্সিলের ৪৭ তম বৈঠকের পরে বাস্তবায়িত হয়েছে। পণ্য পরিষেবা করে এই নতুন পরিবর্তন কোম্পানি ও পেশাদারদের ওপর প্রভাব ফেলবে। যারা ভাড়া বা লিজে আবাসিক সম্পত্তি নিয়েছেন, তাদের সরাসরি নিশানা করবে এই ট্যাক্স।







