Cyclone alert: ১৮টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি, প্রলয় আসছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার গতিপথ হবে উত্তর পশ্চিমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে। দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তা আগেই জানিয়েছিলেন আবহবিদেরা।

আরও পড়ুনঃ দেশের ‘গভীরতম’ হাওড়া মেট্রো স্টেশন প্রায় তৈরি, ইতিহাসের অপেক্ষায় কোলকাতা মেট্রো

এই মুহুর্তে ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘুর্ণাবর্তটি প্রবল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। আবহাওয়া দফতরের কর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বর্তমান আবহাওয়ার পরিস্থিতি ঘুর্ণাবর্তটির ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ায় পক্ষে সহায়ক। ঘুর্ণিঝড়ের সাথে ঘনীভূত হতে পারে প্রবল নিম্নচাপ। তবে ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না, তা স্পষ্ট জানায়নি আলিপুর মৌসম ভবন।

c2

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। ঘুর্ণাবর্তের প্রাথমিক গতিবিধি বলছে আগামী ৮ই মে সেটি ভয়াবহ রূপ ধারন করতে পারে। বেসরকারি সূত্র দাবি করেছে, আগামী ১০ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে স্থলভাগে।

c3

এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হল ওড়িশায় (Odisha)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওড়িশা সরকারের পক্ষ থেকে আঠেরোটি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার গঞ্জম, গণপতি, পুরী, খুরদা, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, জয়পুর, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ধেনকানাল, মলকনগিরি, কোরাপুট, রায়াগাড়া এবং কন্ধমলের জেলাশাসকের কাছে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে।

১৮টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি, প্রলয় আসছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।

১৮টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি, প্রলয় আসছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।
১৮টি জেলায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি, প্রলয় আসছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওড়িশা সরকারকে জানান হয়েছে যে, নিম্নচাপ তৈরির কারণে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা আছড়ে পড়তে পারে। ওড়িশার উপর যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহতে তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে চিন্তায় রাজ্যবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন