বাংলায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! টহলদারি শুরু অনুব্রত, অভিষেকের গড়ে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে টহল। বাংলায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই বাহিনী পৌঁছানোর কথা আজ রাতেই। ভোট ঘোষণার আগেই টহলদারি শুরু হচ্ছে অনুব্রত, অভিষেকের গড়ে! ভোটের দিন ঘোষণার আগেই (West Bengal Elections 2021) রাজ্যে টহলদারি শুরু করতে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে রাতেই পৌছাচ্ছে ১২ কোম্পানি।

আরও পড়ুনঃ মহার্ঘ্যভাতা বৃদ্ধি, সাথে এরিয়ার। বড় খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে।

ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি জওয়ানরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও হয়নি ভোট ঘোষণা। তাঁর আগেই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের টহলদারি করতে পাঠানো এককথায় নজিরবিহীন। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! সম্ভবত এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, ২১শে ফেব্রুয়ারি প্রাথমিক ভাবে ভোট ঘোষণার কথা থাকলেও, আগামী ২২শে ফেব্রুয়ারি ডানলপের সাহাগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী।

সেদিন করবেন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস। তারপর ২৮শে ফেব্রুয়ারি ফের বাংলায় আসার সম্ভাবনা তাঁর। সেদিনও হতে পারে একাধিক প্রকল্পের শিলান্যাস। সরকারি প্রকল্পের শিলান্যাস তাই স্বাভাবিক ভাবেই পিছিয়ে যেতে পারে ভোটের দিন ঘোষণার তারিখ। কিন্তু তাঁর মধ্যেই রাজ্যকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আপাতত পাখির চোখ করা হচ্ছে দক্ষিনবঙ্গকে। কমিশন সূত্রের খবর, চলতি মাসের ২১ তারিখ থেকে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে টহলদারির কাজ করবে।

বাংলায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পৌঁছে যাবে বলে খবর। ভোট কর্মীদের ১০০% নিরাপত্তা সহ রিগিং রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। বলা বাহুল্য এবারের নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। তাই এখন থেকেই সতর্ক নির্বাচন কমিশন। নির্বাচনের সময় যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এখন থেকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে করা ব্যাবস্থা নিচ্ছে কমিশন। আইনশৃঙ্খলার বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর