মহার্ঘ্যভাতা বৃদ্ধি, সাথে এরিয়ার। বড় খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘ্যভাতা বৃদ্ধি, সাথে এরিয়ার। সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এমনিতেই রাজ্যের থেকে কেন্দ্রের সরকারি কর্মীরা মহার্ঘ্য ভাতা পান বেশি তাঁর ওপর আবার বৃদ্ধি। সূত্রের খবর সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা(DA) এবং অবসরপ্রাপ্ত বা পেনশনপ্রাপকদের ডিয়ারনেস রিলিফ (DR) বাড়তে পারে ৪ শতাংশ। আর শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন আরও অতিরিক্ত ৪ শতাংশ বকেয়া!

আরও পড়ুনঃ কংগ্রেসে যোগ দিয়েই মুর্শিদাবাদ জেলাপরিষদ দখলের হুঙ্কার দিলেন মোশারফ

মহার্ঘ্যভাতা বৃদ্ধি, সাথে এরিয়ার। সূত্রের খবর, ডিএ বা ডিআর এর এই বৃদ্ধি কার্যকর হতে পারে হোলির আগেই। কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এই সুবিধা পাবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬১ লক্ষ পেনশন ভোগী। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ১৭ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ্যভাতা পান। সুতরাং এই শতাংশ বেড়ে হতে চলেছে ২১ শতাংশে।

মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের দেওয়া হতে পারে ৪ শতাংশ বকেয়া অর্থ বা এরিয়ার। অর্থাৎ মহার্ঘ ভাতা পৌঁছতে পারে ২৫ শতাংশে। তবে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে। তবে খুব দ্রুত যে এই ঘোষণা হতে চলেছে সেই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে সূত্র।

এদিকে ত্রিপুরার ধাঁচে গতকাল পশ্চিমবঙ্গের একটি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন। পাশাপাশি মহার্ঘ্য ভাতা থেকেও বঞ্চিত হবেন না সরকারি কর্মীরা।

রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষ রয়েছেন বেতন কমিশন না পাওয়া বা মহার্ঘ্য ভাতার বঞ্চনায়। কলকাতা হাইকোর্ট এবং স্যাটে মামলাও হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই মামলায় সরকারি কর্মীরা জয় পেলেও আজও বঞ্চনা অব্যাহত বলে অভিযোগ। আর সেই আবেগকেই বিজেপির ভোট বাক্সে প্রতিফলিত করার চেষ্টা করেছেন অমিত শাহ ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত