কংগ্রেসে যোগ দিয়েই মুর্শিদাবাদ জেলাপরিষদ দখলের হুঙ্কার দিলেন মোশারফ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দু দিন আগেই জানিয়েছিলেন আর আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। শুক্রবার বহরমপুরে এক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে পুরনো দলে ফিরলেন তিনি। তাঁর সাথে জেলা পরিষদের আরও বেশ কয়েকজন সদস্য এদিন কংগ্রেস শিবিরের যোগ দিলেন।  

আরও পড়ুনঃ ‘জ্বালানির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি’, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

মোশারফের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য কংগ্রেসে যোগ দেবেন। ফলে মুর্শিদাবাদ জেলা পরিষদ চলে আসবে কংগ্রেসের দখলে। গত বুধবার মোশারফকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। উল্লেখ্য শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতার উপর কড়া নজর রাখছিল তাঁর পুরনো দল তৃণমূল আর সেতা হচ্ছিল শুভেন্দুর দলত্যাগের পরেই।

ফলে তিনি যে তৃণমূলের আতশ কাঁচের তলায় ছিলেন সেকথা বলাই বাহুল্য। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সভাতেও তিনি অনুপস্থিত ছিলেন তার পরেই বাড়তে থাকে তাঁকে নিয়ে জল্পনা। নজরবন্দিকে তিনি সেই সময় জানান আমি এখনি কিছু বলব না যা বোলার ১৯ তারিখ বলব আর আজ সেই কথা সত্যি করে তার পুরনো দল কংগ্রেসে ফিরলেন মোসারফ।

আর যে সভা থেকে তিনি আজ কংগ্রেসে যোগদান করলেন সেই মঞ্চ থেকে তিনি হুঙ্কার ছাড়লেন, যে টিএমসির অধীনে থাকা মুর্শিদাবাদ জেলাপরিষদ এবার দখল নেবে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত