মাদকচক্রে এবার উঠে এল বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার নাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাদকচক্রে এবার উঠে এল বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার নাম। তাঁকে সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। বলিউডে মাদক যোগের ঘটনায় শনিবারই বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় NCB। মুম্বইয়ে ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতেও চালানো হয় তল্লাশি। সেই সময় বাড়িতে প্রযোজক ছিলেন না। তবে তাঁর বাড়ি থেকে সামান্য পরিমাণে মাদক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। রবিবার তাঁর স্ত্রীকে জেরাও করেন আধিকারিকরা। সূত্রের খবর, বলিউড প্রযোজককেও সমন পাঠানো হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, রবিবার মালাড, আন্ধেরি, লোখান্ডওয়ালা, খারঘর এবং কোপারখাইরানে এলাকারও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনসিবি।

আরও পড়ুনঃ “একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ”, বেফাঁস মন্তব্য দিলীপ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে সামনে এসেছে বলিউডের মাদক যোগ। আপাতত তা নিয়ে চলছে তদন্ত। ইতিমধ্যেই নাম উঠে এসেছে অনেকের। এবার সেই তালিকায় জুড়ল বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার নাম। 

আরও পড়ুনঃ কলকাতায় আরও নামল পারদ, স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম

এদিকে, মাদক মামলায় এনসিবির নজরে রয়েছেন দীপিকা পাড়ুকোনের প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশও। আগেই দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর , সারা আলি খান এবং রকুলপ্রীত সিংকে জেরা করেছিল এনসিবি। শোনা গিয়েছিল, দীপিকা এবং করিশ্মাকেও নাকি মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব চালিয়েছিলেন আধিকারিকরা। পুজোর পর ফের করিশ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে ডেকে পাঠানো হয়। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাননি আধিকারিকরা। তারই মাঝে করিশ্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ১.৭ গ্রাম চরস ও বেশ কয়েক বোতল সিবিডি অয়েল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এরপর গত বুধবার আচমকাই ‘ফেরার’ করিশ্মা মুম্বইয়ে এনসিবির দপ্তরে হাজিরা দেন। বেশ কয়েকঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন করিশ্মা। আগামী ১০ নভেম্বর পর্যন্ত তা গ্রাহ্য হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত