নজরবন্দি ব্যুরো : কলকাতায় আরও নামল পারদ, ভোর হতেই শীতের আমেজ। কলকাতায়, এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহ শেষে তাপমাত্রা যে অনেকটাই কমবে তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর তা আজ সত্যিই প্রমাণিত হল। রবিবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।
আরও পড়ুনঃ দেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, ৫০ হাজারের নীচে নামল গ্রাফ।


শনিবার সন্ধ্যে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ছিল, সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। আজ কলকাতায় তাপমাত্রা ১৮ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই ঘোরাঘুরি করবে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।
কলকাতায় আরও নামল পারদ, এছাড়াও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার সকাল থেকে সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে এবং শীতের আমেজও থাকবে গোটা শহরজুড়ে। তাপমাত্রা কমায়, আজ ভোর থেকেই হিমের পরশে ভিজেছে শহরে রাস্তাঘাট। মাঝেমধ্যেই বইছে হিমেল হাওয়া। এবছর মরশুমের নির্ধারিত সময়ের আগেই শীত চলে এলো। হাওয়া অফিসের তরফে জাননো হয়েছে আারও তিন থেকে চারদিনের মধ্যে আরও কমবে তাপমাত্রা।
তবে শীতের আমেঝ থাকবে রাত এবং ভোরের দিকে দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বল তাপমাত্রা। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমেছে তাপমাত্রার পারদ। শনিবারই বর্ধমানের তাপমাত্রা ছিল, ১৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়, সর্বনিন্ম তাপমাত্রা কমে হয়েছে ১৫ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের কথায়, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা থাকবে শীতের এই আমেজ।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



