দেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, ৫০ হাজারের নীচে নামল গ্রাফ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : দেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, দৈনিক করোনাজয়ীর সংখ্যা নিম্নমুখী, আক্রান্তের সংখ্যার চেয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমলেও,এখনও উদ্বেগ কমেনি দুই পরিসংখ্যানে। ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮৫ লক্ষের গন্ডিতে। পরিস্থিতি আগের তুলনায় দ্রুত হারে না বাড়লেও তবুও বেড়েই চলেছে। তবে করোনাজয়ীর সংখ্যা নতুন করে বাড়লেও,গত ৩৬ দিনে তা ক্রমহ্রাসমান। গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ৫০ হাজারের নীচে৷

আরও পড়ুনঃ বন্ধু বদল! ট্রাম্প কে স্বান্তনা নয়। জো বাইডেন কে আন্তরিক শুভেচ্ছা মোদির।

তবে সুস্থতার হার কমার পেছনে হিসাবে দেশে অ্যাক্টিভ কেস কমে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, চিকিৎসকরা। রবিবার সকালে স্বাস্থ্য কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৪৫ হাজার ৬৭৪ জন। ফলে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ লক্ষ ৭ হাজার ৭৫৪ জন।

দেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, তবে এসব কিছুর মধ্যেও গত ২৪ ঘন্টায়, দেশে মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৬ হাজার ১২১ জন। তবে সুস্থর হারও কিছুটা হলেও কমেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮২ জন।

যা আগের তুলনায় বেশ কম। এই মুহূর্তে এইটাই চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। ফলে দেশে এই মুহূর্তে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৮ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১২ হাজার ৬৬৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর