নজরবন্দি ব্যুরোঃ বন্ধু বদল! ট্রাম্প কে স্বান্তনা নয় জো বাইডেন কে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মোদির। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ডোনাল্ড ট্রাম্প কে টক্কর দিয়ে জয়ী হয়েছেন জো । প্রাপ্ত ভোটের নিরিখে বাইডেন আগেই ভেঙে দিয়েছেন বারাক ওবামার রেকর্ড। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন ম্যাজিক ফিগার। তবে সামান্য ভোট গণনা এখনও বাকি রয়েছে।
আরও পড়ুনঃ NDA সরকারের পতন আসন্ন, তারুন্যের পাশে বিহার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।


বন্ধু বদল! ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্বের কথা সুবিদিত। কিন্তু বন্ধু পরাজিত হওয়ার পর তাঁকে স্বান্তনা দেওয়ার জন্যে কোন ট্যুইট করেন নি মোদি। এদিকে বাইডেনের ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ার খবর পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। তাই আর কাল বিলম্ব না করে গভীর রাতেই ট্যুইট করে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কে শুভেচ্ছা জানালেন তিনি।
এদিন রাত ১২:০৭ নাগাত নরেন্দ্র মোদি জো বাইডেন কে ট্যাগ করে একটি শুভেচ্ছা বার্তা ট্যুইট করেছেন। ট্যুইটে মোদি লিখেছেন, “আপনার অসাধারন এই জয় পাওয়ার জন্যে শুভেচ্ছা জানাই। ভিপি হিসাবে, ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করতে আপনার অবদান অমূল্য ছিল। ভারত-মার্কিন সম্পর্ককে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমি আবারও একত্রে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশায় রয়েছি।”


উল্লেখ্য, প্রাপ্ত ভোটের নিরিখে ডোনাল্ড ট্রাম্পের থেকে ৪১ লক্ষ ভোটের লিড নিয়েছেন! সবমিলিয়ে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৮৮০ ভোট। পাশাপাশি ট্রাম্প পেয়েছেন, ৭ কোটি ৫ লক্ষ ৯৮ হাজার ৫৩৫ টি ভোট। ২৭০ সংখ্যার ম্যাজিক ফিগারে পৌঁছানোর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প কে পেছনে ফেলে বাইডেন পেরিয়ে গিয়েছেন ম্যাজিক সংখ্যা। এই মুহূর্তে বাইডেন এগিয়ে রয়েছেন ২৯০ টি ইলেক্টরাল ভোট পেয়ে। ট্রাম্পের পক্ষে রয়েছে মাত্র ২১৪টি।
জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নাভেদা, নিউ হ্যাম্পাশায়ার, পেনসিল্ভেনিয়া এবং উইস্কন্সিন রাজ্যে ট্রাম্পের থেকে বেশি ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে নর্থ করোনিয়া, ফ্লোরিডা, লওয়া, ওহিও, এবং টেক্সাস রাজ্যগুলিতে ট্রাম্প পরাস্ত্র করেছেন বাইডেন কে। সবমিলিয়ে জো বাইডেন পেয়েছেন ৫০.৬ শতাংশ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৭.৭ শতাংশ ভোট।







