NDA সরকারের পতন আসন্ন, তারুন্যের পাশে বিহার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ NDA সরকারের পতন আসন্ন, তারুন্যের পাশে বিহার! কানহাইয়া আর তেজস্বীর সভায় বিপুল ভিড় যা ইঙ্গিত দিচ্ছিল সেই ইঙ্গিত এবার পাওয়া গেল বুথ ফেরত সমীক্ষায়। আর বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দেখে বিহার নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছেন মোদী-নিতিশ-শাহরা। লোকসভা ভোটে জোট সমঝোতা না হওয়ায় পূর্ণ ফায়দা তুলেছিল বিজেপি তথা এনডিএ। তাই অতীত থেকে ‘শিক্ষা’ নিয়ে বিহারের বিধানসভা ভোটে মহাজোট গড়েছে আরজেডি, কংগ্রেস ও বামেরা।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় ‘প্লাজমা থেরাপি’ কলকাতার পর এবার শুরু মুর্শিদাবাদেও।

১৯৯৫ সালে বামেদের সমর্থনেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালুপ্রসাদ যাদব। লালু সরে দাঁড়ানোর পরে সেই সরকারেরই মুখ্যমন্ত্রী হন রাবড়ি দেবী। বিহারে বুথফেরত সমীক্ষার ইঙ্গিত সেই ১৯৯৫ সালের পুনরাবৃত্তি হতে চলেছে এবার। প্রায় সবকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁদের সমীক্ষায় এগিয়ে রেখেছে এনডিএ বিরোধী মহাজোট কে।

টাইমস নাও এবং সি ভোটারঃ এই সংস্থার এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা বলছে বাম-কং-আরজেডির মহা জোট পেতে পারে ১২০ টি আসন। যেখানে ম্যাজিক ফিগার ১২২। অন্যদিকে বিজেপি-জেডিইউ পেতে পারে ১১৬ টি আসন। উল্লেখ্য বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩।

এবিপি নিউজ – সি ভোটারঃ এই সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী মহাজোট এগিয়ে থাকলেও খুব একটা পিছিয়ে নেই এনডিএ জোট। সমীক্ষার ফল বলছে বিহারের ২৪৩ টি আসনের মধ্যে বাম-কং-আরজেডির মহা জোট পেতে পারে ১০৮ – ১৩১ টি আসন। অন্যদিকে বিজেপি-জেডিইউ পেতে পারে ১০৪-১২৮ টি আসন।

রিপাবলিক টিভি এবং জন কি বাতঃ কিছুটা বিজেপি ঘেঁষা এই সংস্থার বুথফেরত সমীক্ষায় বিজেপি-জেডিইউ জোট সরকার পতনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। সমীক্ষার ফল বলছে এনডিএ পেতে পারে মাত্র ৯১-১১৬ টি আসন। অন্যদিকে বাম কংগ্রেস এবং আরজেডি-র জোট পেতে পারে ১১৮ থেকে ১৩৮ টি আসন।

NDA সরকারের পতন আসন্ন, তারুন্যের পাশে বিহার! নির্বাচনী প্রচারে বিরোধীদের মহাজোটের জনসভা গুলোতে এই করোনা আবহে যা ভিড় হয়েছে তাতে রীতিমত গদিচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছে বিজেপি। বিহার বাঁচাতে দেশের প্রায় সব হেভিওয়েট এনডিএ নেতারা ব্যাস্ত ছিলেন প্রচারে। জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ পালা করে চষে ফেলছেন বিহার। কিন্তু অন্যদিকে অর্থাৎ জোট পক্ষের তারকা মুখ ছিলেন দুজন। প্রথম নাম কানহাইয়া কুমার অন্যজন তেজস্বী যাদব।

এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন তেজস্বী। ইন্ডিয়া টিভি অ্য়াক্সিস পোলের সমীক্ষা অনুযায়ী, তেজস্বী যাদব কে বিহারের মুখ্য়মন্ত্রী হিসেবে চান ৪৪ শতাংশ ভোটার। অন্যদিকে নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী হিসেবে চান ৩৫ শতাংশ ভোটার। পাশাপাশি চিরাগ পাসওয়ানকে মুখ্য়মন্ত্রী হিসেবে চান মাত্র ৭ শতাংশ ভোটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত