নজরবন্দি ব্যুরো: করোনা মোকাবিলায় ‘প্লাজমা থেরাপি’ কলকাতার পর এবার শুরু মুর্শিদাবাদেও ।সারা পৃথিবীতেই করোনা সংক্রমণ রুখতে বিশেষজ্ঞরা ভরসা রাখছেন প্লাজমা থেরাপি উপর ই। যদিও এই নিয়ে শেষ নেই তর্ক বিতর্কের ও। সংশয় রয়েছে করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিলেই সুস্থ হবেন-এ নিয়েও। তবুও এই থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন অনেক করোনা আক্রান্ত রোগীই। এই থেরাপি সারা জাগ আছে অজানা শত্রুর সঙ্গে লড়াইয়ে। এই থেরাপি কলকাতাতেও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই।আর এবার শুরু হলো।
আরও পড়ুনঃবাতিল স্বল্প দূরত্বের লোকাল, বাছাই করা ট্রেন চলবে হাওড়া ডিভিশনে


করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হবে করোনা রোগীর চিকিৎসায় অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা কে কাজে লাগিয়েই। করোনা চিকিৎসায় ‘প্লাজমা থেরাপি’শুরু হয়েছে মুর্শিদাবাদ মাতৃসদন করোনা হাসপাতলে। বিশেষজ্ঞদের সুপারিশ মত এই প্লাজমা থেরাপি দেওয়া হবে যে সমস্ত রোগের প্রয়োজন এই থেরাপির তাদেরকেই। মুর্শিদাবাদ জেলার কভিড ওয়ারিওর ক্লাবের সম্পাদক ডাঃ অমরেন্দ্রনাথ রায় বলেন,’কভিড ওয়ারিওর ক্লাবের উদ্যোগে করোনা জয়ীদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। সেখান থেকে আন্টিবডি টাইটার দেখে ২২ টি প্লাজমা পাওয়া যায়।
‘ ১ লা নভেম্বর প্রথম রোগীর শরীরে দেওয়া হয় প্লাজমা। মাতৃ সদন হাসপাতালে চিকিৎসাধীন থাকা করোনা জয়ীর প্লাজমা দেওয়া হয় বহরমপুরের খাগড়ার এক অধিবাসী বৃদ্ধের শরীরে। বর্তমানে তিনি সুস্থ আছেন। আশার আলো জাগছে তাতেই। আরো ক্যাম্প হবে প্লাজমার সংগ্রহের ক্ষেত্রে। করোনা জয়ীদের প্লাজমা সংগ্রহ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক গত সেপ্টেম্বর মাসে। করোনা জয়ীদের রক্তদান শিবিরের আয়োজন করে মুর্শিদাবাদ কভিড ওয়ারিওর ক্লাব ও জেলা পুলিশ যৌথভাবে।
করোনা মোকাবিলায় ‘প্লাজমা থেরাপি’ কলকাতার পর এবার শুরু মুর্শিদাবাদেও ।মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভি পি ডাঃ অমিয়কুমার বেরা বলেন,”প্লাজমা থেরাপি এখনো বিতর্কিত বিষয়। তবে প্লাজমা নেওয়ার পর অনেক ক্ষেত্রেই অভাবনীয় ফল পাওয়া গেছে।” অতিমারীর ভ্যাকসিন কবে মিলবে তা স্পষ্ট নয় এখনও। তবে এরই মাঝে বিশেষজ্ঞমহল বর্ষা রাখছে প্লাজমা থেরাপি উপরেই। মুর্শিদাবাদ ও জোর দিচ্ছে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি তে।









