নজরবন্দি ব্যুরো: বাতিল স্বল্প দূরত্বের লোকাল, বাছাই করা ট্রেন চলবে হাওড়া ডিভিশনে । আগামী বুধবার থেকেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। এই মুহূর্তে হাওড়া ডিভিশনে দৈনিক ট্রেন চলবে মোট ১০১ টি। রেলসূত্রে খবর, হাওড়া ডিভিশনের মোট ৯টি শাখায় ট্রেন চলাচল করবে। আগে মোট ৪৩৮টি লোকাল ট্রেন চলত। এখন তা কমিয়ে ১০১ -এ নিয়ে আসা হয়েছে। পরে ধাপে ধাপে সেই সংখ্যাও বাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃগরু পাচার কান্ডে দিল্লী থেকে ধৃত এনামুলকে শনিবারই আনা হচ্ছে কলকাতায়


হাওড়া ডিভিশন সূত্রে জানানো হয়েছে, যেসব রুটে ট্রেন চলবে সেই গুলি হল, হাওড়া থেকে বর্ধমান। এই শাখায় প্রতিদিন ট্রেন চলত মোট ৮৬ টি। এখন তা কমিয়ে ২৬টি করা হয়েছে। হাওড়া থেকে কাটেয়া, সাধারণ সময়ে ট্রেন চলত ১৮ টি এখন মোট ৮টি চলবে। ব্যান্ডেল থেকে কাটোয়ায় সাধারণ সময়ে ট্রেন চলত ১৮ টি। এখন ৮টি চলবে। হাওড়া থেকে গোঘাটে সাধারণ সময়ে চলে ১০ টি। এখন ৬টি চলবে। হওড়া থেকে তারকেশ্বর লাইনে চলে, ৪৩ টি এখন চলে চলবে ১৩ টি। বর্ধমান মেইন লাইনে চলে ৪৬ টি।
এখন চলবে ১২ টি। বর্ধমান কর্ড লাইনে ট্রেন চলে, ৪৮টি। এখন চলবে ১৪টি। বর্ধমান থেকে কাটোয়া লাইনে ট্রেন চলে ১২ টি এখন ৪টি। নৈহাটি থেকে বর্ধমান লাইনে ট্রেন চলে ৩৮টি। এখন ট্রেন চলবে ১০ টি। ট্রেনের সময়সূচি অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া ব্যান্ডেল শাখায় হাওড়া থেকে ট্রেন মিলবে, সকাল,৬ঃ২০ থেকে রাত ১১ঃ১৫ পর্যন্ত। ব্যান্ডেল থেকে মিলবে ভোর ৩ঃ০৫ থেকে ১৯ঃ৫৫ অবধি। কর্ড শাখায় ট্রেন মিলবে ৬ঃ১০ থেকে ২২ঃ১০ মিনিট পর্যন্ত।
বাতিল স্বল্প দূরত্বের লোকাল, বাছাই করা ট্রেন চলবে হাওড়া ডিভিশনে । তবে যে সমস্ত শাখায় এই মুহূর্তে ট্রেন চলবে না সেইগুকি হল,শেওড়াফুলি,শ্রীরামপুর,হরিপাল,বারুইপুর,পান্ডুয়া,মেমারি,সিঙ্গুর। রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদা বাড়লে দ্রুত ট্রেন সংখ্যাও বাড়ানো হবে।









