নজরবন্দি ব্যুরো: গরু পাচার কান্ডে দিল্লী থেকে ধৃত এনামুলকে শনিবারই আনা হচ্ছে কলকাতায় ।গরুপাচার কান্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হককে শুক্রবারই দিল্লি থেকে গ্রেফতার করেছে সিবিআই। আর আজ শনিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে তাঁকে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে।
আরও পড়ুনঃআলু-পিঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতার বাজার গুলিতে শুরু হল পুলিশি অভিযান


সিবিআই সূত্রে খবর, ধৃতকে কলকাতায় এনে তাঁকে নিয়েই মালদহ এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালাবে সিবিআই। সূত্রে খবর, গোয়েন্দাদের সন্দেহের তালিকা নাম রয়েছে আরও এক ব্যবসায়ীর। বছর দু-এক আগেই গরু পাচার কান্ডেই গ্রেফতার করা হয়েছিল ধৃত এনামুলকে। তারপরই সে জামিনে ছাড়া পেয়ে যায়। শুক্রবার থেকেই এই ঘটনায় আবারও গা ঝাড়া দিয়ে উঠেছে সিবিআই।
আর তারপরই এনামুলের সঙ্গে এই ঘটনায়, নাম জড়িয়েছে আনারুল ইসলাম নামে এক ব্যবসায়ীরও। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধেও এফআইআর দায় করেছে সিবিআই। উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভোর গরুপাচার কান্ডে তদন্ত নামে সিবিআাই। তদন্তে নেমে শুক্রবার কাক ভোরেই গরু পাচার কান্ডের অন্যতম নায়ক এমানুলকে গ্রেফতার করে সিবিআই।
গরু পাচার কান্ডে দিল্লী থেকে ধৃত এনামুলকে শনিবারই আনা হচ্ছে কলকাতায় ।এদিন বিএসএফ কর্তা সতীশ কুমারের সূত্র ধরেই গ্রেফতার করা হয়, এনামুলকে। সতীশ কুমারের সল্টলেকের বাড়ি থেকেই তল্লাশি চালিয়ে, তাঁকে ধরা হয়।এনামুলের সাহায্যে এই চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য আসবে বলেই আশা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।









