নজরবন্দি ব্যুরোঃ আলু-পিঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতার বাজার গুলিতে শুরু হল পুলিশি অভিযান ।শহর কলকাতার ৪৫টি বাজারে পুলিশি অভিযান। আলু-পিঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা এই অভিযান চালায়। গত বৃহস্পতিবার রাজ্য সরকার পিঁয়াজ বিক্রি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, পাইকারি বিক্রেতারা সর্বাধিক ২৫ মেট্রিক টন ও খুচরো বিক্রেতারা সর্বাধিক ২মেট্রিক টন পিঁয়াজ মজুত করতে পারবেন। এর থেকে বেশি পরিমান পিয়াজ মজুত করা যাবে না।
আরও পড়ুনঃফের চমক, গনিখানের পুত্র সহ একঝাঁক ব্যাক্তিত্ব যোগ দিলেন তৃণমূলে!
জানা যাচ্ছে, শুক্রবার দিনও রাজ্য সরকারের জাড়ি করা নির্দেশিকার বিষয়ে জানতেন না অনেক ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকে শহরের নানা বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা। এনফোর্সমেন্ট শাখার ডিসি বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, বাজারের খুচরো ও পাইকারি বিক্রেতাদের দোকানে অভিযান চালানো হয়েছে। দেখা হয়েছে তাঁদের কাগজপত্র ও স্টক। তাঁর কথা কোন বিক্রেতার কাছে অতিরিক্ত পিঁয়াজ মজুত থাকার মতো ঘটনা সামনে আসেনি। গতকাল, বাজার গুলিতে পেঁয়াজ, আলু ও অন্যান্য সবজির দাম খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।
সাথে, কালোবাজারি রুখতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। পুলিশ সূত্রে খবর, শহরের বেশিরভাগ বাজার গুলিতে আলুর দাম রয়েছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। বেশির ভাগ ক্ষেত্রেই সেই দাম ৩৮ টাকা। বাঘাযতীন ও বেহালা বাজারে অভিযান চালিয়ে দেখা যায় ৪২ টাকা কিলো আলুর দাম। ঘটনাটি নজরে আসতেই ব্যবসায়ীদেরঈয়ালুর দাম ৪০ টাকার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা পুলিশের কাছে জানিয়েছেন, সামান্য খারাপ বা দাগ থাকা আলু কেউ নিতে চায় না। ফলে শেষে বেশ কিছু আলু পরে থাকে যা বিক্রি করা সম্ভব হয় না।
সীই কারণেই দাম বেশি নেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের এই যুক্তিতে কর্ণপাত করেননি পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, কলকাতার বাজার গুলিতে পিঁয়াজের দাম ভিন্ন। অনেকটাই বেশি দামে বিক্রি হহচ্ছে পিঁয়াজ। মধ্য কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে কোলে মার্কেট, কলেজ স্ট্রিট, বউবাজার, তালতলা মার্কেটে পিঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকা কিলো। আবার উত্তর কলকাতার শ্যামবাজার, শোভাবাজার থেকে শুরু করে ফুলবাগান, রাজাবাজার, বাগমারি, উল্টোডাঙায় সেই দাম কিলো প্রতি ৬০ থেকে ৭০ টাকা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজার, ল্যান্সডাউন মার্কেট, গড়িয়াহাট, যাদবপুর, বাঘাযতীন, কসবার রামলাল মার্কেট, গলফ ক্লাব বাজারে পিঁয়াজ কিলো পিছু ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আলু-পিঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতার বাজার গুলিতে শুরু হল পুলিশি অভিযান ।বেহালা, সখের বাজার, খিদিরপুরের বাবুবাজার, চেতলা, নিউ আলিপুরের বাজারগুলিতে পিঁয়াজের দাম ৫৫ থেকে ৬৫ টাকা কিলো। এই বিষয়ে জানতে চাওয়া হলে EB-র এক কর্তারা জানান, ব্যবসায়ীদের থেকে জানা গেছে, কলকাতার একাকটি বাজারে একাক জাওয়গা থকে পিঁয়াজের আমদানি হয়। তাই বাজার গুলিতে পিঁয়াজের দাম ভিন্ন। জানা যাচ্ছে, শহরের ৬০ টি বাজারের ঘুরে ফিরে প্রতিদিন অভিযান চালাবে কলকাতা পুলিশ। এবং অভিযানের পর প্রতিদিনের রিপোর্ট জমা করতে হবে ইবি দফতরে। রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।



