নজরবন্দি ব্যুরোঃ গতমাসের ২৪ ফেব্রুয়ারি অতর্কিতে ইউক্রেনে হামলা শুরু করেছিল পুতিন সরকার। যতই সময় এগোতে থাকে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে রাশিয়া। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় ইউক্রেন। যারফলে দুইপক্ষের মধ্যেই চলতে থাকে তুমুল লড়াই। কিন্তু এমন সময়ে ন্যাটোর তরফে তাদের সাহায্যের কথা জানানো হলেও, পাশে পাওয়া যায়নি তাদের। ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন ঘোষণা করার পরেই ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলেনস্কি।
আরও পড়ুনঃ শান্তিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৪০, ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক
দিনকয়েক এগেই তিনি জানিয়েছিলেন, ইউক্রেনীদের এই পরিনামের জন্য একমাত্র দায়ী থাকবে ন্যাটো। যা নিয়ে দেখা দিয়েছিল তুমুল বিতর্ক। এবার জোরালো হল সে বিষয়। তিনি বলেন, বর্তমানে ন্যাটোর সদস্যপদ গ্রহন করতে ইচ্ছুক নয় তার দেশ। অনেকেই বলছেন, কিয়েভ সরকারের এটি চূড়ান্ত সিদ্ধান্ত হলে সামরিক অভিযান স্থগিত করতে পারেন রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য রুশ সেনাদের প্রসঙ্গে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন জেলেনস্কি। কিন্তু গত সোমবার তিনি বলেন, গত মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরুর আগে দুই ইউক্রেনীয় প্রদেশকে স্বাধীন হিসাবে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট, সেই নিয়ে আলোচনা করতে রাজি ইউক্রেন। পাশাপাশি ন্যাটোর সদস্যপদ গ্রহন করতে আগ্রহী না থাকার কথাও উঠে আসে তার মুখে।
ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জেলেনস্কি, জানালেন নতুন পরিকল্পনা

পরবর্তী সময়ে ন্যাটোর দিকে তোপ দেগে জেলেনস্কি বলেন, “বহুদিন ধরে যে প্রশ্ন করে আসছিলাম আমরা, তার উত্তর কী হতে পারে তা বুঝে গিয়েছি। ন্যাটো ইউক্রেনকে সদস্যের স্বীকৃতি দিতে রাজি নয়। আসলে রাশিয়ার সঙ্গে একাধিক বিষয় নিয়ে ভয়ে পাচ্ছে এই জোট। সে কারণেই নিজেদের অবস্থানব অস্পষ্ট রাখছে।”



