নজরবন্দি ব্যুরোঃ দুটি বাসের মধ্যে রেষারেষির জের। যাত্রীবোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লরির। মঙ্গলবার বিকেলে শান্তিপুর এবং গোবিন্দপুরের মাঝামাঝি জায়গায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেককে নদীয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ Russia-Ukraine war: সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ফিরছেন, জানাল কেন্দ্র
যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালচ্ছিলেন গাড়ির চালক। একটি বাসের সঙ্গে চলছিল রেষারেষি। সামনে থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছে মহিলা শিশু-সহ ১৪ জন। আহত যাত্রীদের অধিকাংশের বাড়ি শান্তিপুর এবং নৃসিংহপুর। ঘটনার পরেই বাসের চালক এবং কর্মী।
শান্তিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৪০, চালকের বিরুদ্ধে অভিযোগ

ঘটনায় পরেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যাত্রীদের অভিযোগ, চালকের কারণে এই বিপত্তি ঘটেছে।



