Tollywood: ব্যাটম্যান-স্পাইডারম্যানদের থিম, জমজমাট করে পালন হল রাজ-শুভশ্রীর চোখের মনি ইউভানের জন্মদিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল অথাৎ ১২ই সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্মদিন ছিল। কিছুদিন আগেই রাজ জানিয়েছিল ইউভানের ৩ বছরের জন্মদিন তারা খুব ছোট করে পালন করবে। তবে না ছোট কিংবা সাদামাটা নয়। বিশাল জাঁকজমক পূর্ণভাবে আয়োজন করা হল তার জন্মদিন।

আরও পড়ুনঃ এবার মুঠো-পর্দায় ‘জওয়ান’, বিক্রি হয়ে গেল ছবির ওটিটি স্বত্ত্ব

যদিও এই জন্মদিন পালন করা হয়েছে তাদেরই আবাসন আরবানাতে। জন্মদিনের থিম ছিল কিন্তু ব্যাটম্যান-স্পাইডারম্যান। শুধু তাই নয় এই দিন ব্যাটমানের পোশাক পরেছিল ছোট্ট রাজ। কিন্তু ইউভান নয়। তার সাথে তার বাবা মাও সেজে উঠেছিল কালো পোশাকে।

subhashree ganguly raj chakraborty son yuvaan beats the dhak 02

এমনি সেখানকার সবকিছুতেই ছিল ব্যাটম্যানের ছোঁওয়া। সে হোক ছোট কাপ কেক কিংবা স্পেশাল থিম কেক। ইউভানের জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল দুতলা কেক। জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিল স্পাইডার ম্যানও। তারাই নাচ, গানের মাধ্যমে সমস্ত অনুষ্ঠানটা জমিয়ে রেখে ছিল।

ব্যাটম্যান-স্পাইডারম্যানদের থিম, জমজমাটভাবে পালন হল ইউভানের জন্মদিন

download 13

করোনার যখন প্রথম ঢেউ এসেছিল। সেই সময়তেই শুভশ্রীর প্রেগন্যান্সি হয়। যার পরে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে তার। যার জেরে বিপুল পরিমানে ওজন বেড়েছিল শুভশ্রীর। সেই সময় বহু কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। তবে এসব কিছুকে তোয়াক্কা করেন না তিনি। ফের দ্বিতীয়বারের জন্য মা হওয়ার কথা তিনি আগে থেকেই জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর