ব্যাঙ্কের কাজে যোগদান হয়েছে দুই দিন, যুবক মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্কের কাজে যোগদান হয়েছে দুই দিন। দুই দিন পরেই উদ্ধার হল ব্যাঙ্ক কর্মীর মৃতদেহ। মৃতের নাম লিটন সেন। ১৯ বছর বয়সী ওই যুবক জলপাইগুড়ি সেন পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Bikaner Express Accident: পরীক্ষা না করেই চালানো হয়েছিল ট্রেন, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

যুবকের মৃত্যু অস্বাভাবিক বলে দাবী পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে মারোঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে মৃত্যু? তা ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।

জানা গেছে, ধূপগুড়ি ব্লকের মরোঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায় সোমবার কাজে যোগদান করে লিটন। দূরে বাড়ি হওয়ার কারণে কাজ শেষে ব্যাঙ্কের মধ্যেই তার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার পরিবারের সঙ্গে কথা বলার সময় জানায় লিটন। তারপর আর ছেলের সঙ্গে যোগাযোগ হয়নি বাবার। বুধবার সকাল সাতটা নাগাদ ব্যাঙ্ক মারফত খবর পান যে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্যাঙ্কের কাজে যোগদান হয়েছে দুই দিন, যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে 

ব্যাঙ্কের কাজে যোগদান হয়েছে দুই দিন, যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে 
ব্যাঙ্কের কাজে যোগদান হয়েছে দুই দিন, যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে 

বাড়ির সদস্যরা ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে পৌঁছে সকালবেলা তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগ তাকে হয়তো খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের দাবী লিটনের কোনো রকম শারীরিক সমস্যা ছিলনা। তাহলে এত তাড়াতাড়ি কিভাবে শারীরিক অসুস্থতা হয়ে তার মৃত্যু হল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন