Vladimir Putin: এখনও খারাপ কিছুই ঘটেনি, ভয়ঙ্কর দিন আসছে! গোটা ইউক্রেনের দখন চান পুতিন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার যখন রাশিয়া-এবং ইউক্রেনের মধ্যে দ্বিতীয় বার শান্তি বৈঠক বসল তখন সবাই ভেবেছিল এবার বুঝি শেষ হবে এই মারণ যজ্ঞ। কিন্তু তা যে একেবারেই নয় সেটা বুঝিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসলে গোটা ইউক্রেনই দখল করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট। আজ ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ৯০ মিনিটের আলোচনায় সেকথাই জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ আমরা এখনও রশিয়া আক্রমণ করিনি, কি চান সোজাসুজি বলুন! পুতিন কে জেলেনেস্কি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যুদ্ধ এখনও নাকি শুরুই হয়নি। এইবার ধ্বংসলীলা দেখবে ইউক্রেন। ফ্রান্সের প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলার পর জানিয়েছেন, ‘‘এখনও তো খারাপ কিছুই ঘটেনি। আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।’’ এদিন ইমানুয়েল মাকরঁকে রাশিয়ার প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, যাই ঘটুক না রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করেই ছাড়বে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফরাসি প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘‘পুতিন যে খুব শিগগির সেনা অভিযান থামাবেন না, তা তাঁর কথাতেই বোঝা গিয়েছে। নাৎসিমুক্ত করার নামে গোটা ইউক্রেনকেই দখল করতে চান উনি।’’ তাঁর সংযোজন, ফ্রান্সের প্রেসিডেন্ট পুতিন কে অনুরোধ করেছিলেন যেন সাধারণ মানুষের কোন ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে। তাঁর ব্যাখ্য, ‘‘প্রেসিডেন্ট মাকরেঁর কথায় উনি সহমত পোষণ করেছেন ঠিকই, কিন্তু কোনও প্রতিশ্রুতি দেননি।’’

এদিকে, কিভ, খারকিভ, মারিউপোল থেকে ভোলিন – ইউক্রেনের একের পর এক শহরকে টার্গেট করেছে রাশিয়ার সেনা বাহিনী। প্রতিরোধের মরিয়া চেষ্টা করছে ইউক্রেন। বিভিন্ন শহরে ঢোকার মুখে একাধিক সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা আক্রমনের তেজ বাড়াচ্ছে রাশিয়া। রবে বলাই বাহুল্য, ইউক্রেনের ১ ইঞ্চি জমি দখল নিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের।

এখনও খারাপ কিছুই ঘটেনি, ভয়ঙ্কর দিন আসছে! গোটা ইউক্রেনের দখন চান পুতিন

এখনও খারাপ কিছুই ঘটেনি, ভয়ঙ্কর দিন আসছে! গোটা ইউক্রেনের দখন চান পুতিন
এখনও খারাপ কিছুই ঘটেনি, ভয়ঙ্কর দিন আসছে! গোটা ইউক্রেনের দখন চান পুতিন

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টও হার মেনে নেওয়ার মানুষ নন। সোজাসুজি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে চেয়ে তিনি বলেছেন, “একমাত্র কথা বলেই এই যুদ্ধের সমাপন সম্ভব৷ আমরা এখনও রাশিয়ায় হামলা চালাইনি, আমদের রাশিয়া হামলার কোনও পরিকল্পনাও নেই। আমাদের দেশ ছেড়ে চলে যান। আপনারা আমাদের থেকে কী চান?  মুখোমুখি বসে কথা বলুন। ৩০ মিটার দূরে নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর