Russia Ukraine War: আমরা এখনও রশিয়া আক্রমণ করিনি, কি চান সোজাসুজি বলুন! পুতিন কে জেলেনেস্কি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহের রুশ হামলার হামলার জেরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের পর হামলা ইউরোপের অন্যান্য দেশে হতে পারে আশঙ্কা ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কি। মুখোমুখি বৈঠকের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রস্তাব দিলেন তিনি।

আরও পড়ুনঃ চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

তাঁর কথায়, একমাত্র কথা বলেই এই যুদ্ধের সমাপন সম্ভব৷ আমদের রাশিয়া হামলার কোনও পরিকল্পনা নেই। তোমরা আমাদের থেকে কী চাও? আমাদের দেশ ছেড়ে চলে যাও। মুখোমুখি বসে কথা বলুন। ৩০ মিটার দূরে নয়।

একইসঙ্গে ইউরোপের সমস্ত দেশগুলিকে বার্তা দিয়ে সাংবাদিক সম্মেলনে জেলেনিস্কি বলেন, তোমরা যদি বিমান পরিষেবা বন্ধ করতে না পারো তাহলে আমাদের বিমান দিয়ে সাহায্য কর। ইউক্রেনের পর রাশিয়ার টার্গেট লাতভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া ওপর রয়েছে।

গত সপ্তাহেই প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। ঘটনায় ৩৫০ জনের মৃত্যু হয়েছে। পাল্টা সাধারণ মানুষের ওপর হামলা চালায়নি দাবী রাশিয়ার।

আমরা এখনও রশিয়া আক্রমণ করিনি, কি চান সোজাসুজি বলুন! পুতিন কে জেলেনেস্কি।

এর আগে বেলারুশে বৈঠকে বসে দুই পক্ষ। কিন্তু সমাধান সূত্র মেলেনি। বরং ইউক্রেনের প্রতি রাশিয়ার আগ্রাসাওন মনোভাব আরও বেড়েছে। কিয়েভ, খারকিভ দখলের পর গোটা ইউক্রেন দখলে পরিকল্পয়না রয়েছে রাশিয়ার৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন