টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে আর কটি টেস্ট জিততে হবে ভারত কে? রইল হিসেব

World Test Championship: এই মুহূর্তে পয়েন্ট তালিকার সবার উপরে রয়েছে ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গত দুবার এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু দুবারই হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং অন্যবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। এই প্রতিযোগিতায় ভারতের আর দশটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট! জল্পনা বোর্ডের অন্দরে

test2 1

এই মুহূর্তে পয়েন্ট তালিকার সবার উপরে রয়েছে ভারত। আর ভারতের যে দশটি টেস্ট এখনো বাকি রয়েছে তার মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে দেশের মাটিতে এদের মধ্যে দুটি বাংলাদেশের বিরুদ্ধে আর তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর অস্ট্রেলিয়ার সাথে সেখানে গিয়ে খেলতে হবে পাঁচটি টেস্ট।

test3

এই মুহূর্তে ভারত ৯টি টেস্ট খেলে ৬ টিতে জয়লাভ করেছে। সর্বসাকুল্যে ভারতের পয়েন্ট ৬৮.৫১। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ টিতে জিতে তাদের পয়েন্ট ৬২. ৫০। এইরকম অবস্থায় ভারতকে যদি ফাইনাল খেলতে হয় তবে অন্তত পাঁচটি টেস্ট জিততেই হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে আর কটি টেস্ট জিততে হবে ভারত কে? রইল হিসেব

test4

অপরদিকে অস্ট্রেলিয়াকে ফাইনাল খেলতে গেলে অন্তত চারটি টেস্ট জিততে হবে। ঘরের মাটিতে ভারত ছাড়াও শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট বাকি রয়েছে তাদের। ফলে দেশের মাটিতে শুধু জয় পেলেই হবে না অস্ট্রেলিয়ায় গিয়েও টেস্ট জিততে হবে রোহিত বাহিনীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত