নজরবন্দি ব্যুরোঃ ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত। জাতিসংঘের শাখা সংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম ২০২০ সালের নোবেলে শান্তি পুরস্কারের নাম ঘোষণা করল নোবেল কমিটি। এরফলে ২৫তম বার কোনো ব্যক্তি নয়, একটি সংগঠনের হাতে শান্তির জন্য নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে আক্রন্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন।


মনোনীত এই সংগঠনটি যে ভাবে সমগ্র বিশ্ব জুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে ও খাদ্য সুরক্ষা গড়ে তোলার জন্য কাজ করছে, তার স্বীকৃতি দিল নোবেল কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামও পাঠানো হয়েছিল।
কমিটির তরফে জানানো হয়েছে, ”এই পুরস্কার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দিয়ে আমরা মানুষের দৃষ্টি কোটি কোটি অভুক্তের দিকে ফেরাতে চাই, যাঁরা ক্ষুধার্ত।”২০১৯ সালে এই সংগঠন ৮৮টি দেশের ১০ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে, যাঁরা ক্ষুধা ও খাদ্য অসুরক্ষার শিকার। করোনার ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে।
‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত। তাই এই সময়েও তাঁরা রীতিমতো সক্রিয়। নোবেল কমিটিও মনে করে, খাদ্য অ-সুরক্ষা অনেক সংঘাতের মূলে।ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মুখপাত্র টমসন ফিরি জেনিভাতে বলেছেন, ”এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। এই বছর আমরা আমাদের কর্তব্যের অতিরিক্ত করার চেষ্টা করেছি। করোনা অতিমারির সময় অতিরিক্ত কাজ করেছি। যখন বিশ্বের অধিকাংশ বিমান পরিষেবা থেমে গেছিল, তখন খাবার ভর্তি আমাদের বিমান চালু ছিল।”









