উইকেন্ডে শীতের আমেজ, বাংলার ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন বাংলার আবহাওয়া

এই সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমবে বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরে তুষারপাতের সম্ভাবনা। আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় শীত জাঁকিয়ে পড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার রাতে পারদ আরও নিচে নামবে। তবে সপ্তাহের শুরুতে বৃষ্টির প্রভাবে সাময়িকভাবে তাপমাত্রা বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করবে

উত্তরবঙ্গের দার্জিলিং এবং সিকিমের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে এই অঞ্চলে তুষারপাত এবং হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলাা

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতের দিকে এই অঞ্চলের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে। শনিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৭ শতাংশ। সোমবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে পারদ ফের নামতে শুরু করবে এবং ১৫ ডিসেম্বর থেকে বাংলায় জাঁকিয়ে শীতের স্পেল শুরু হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর