নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফরে ২ টি টেস্ট খেলে দেশে ফিরবেন?বিরাটকে নিয়ে জল্পনা তুঙ্গে ।হায়দ্রাবাদের কাছে প্লে অফে হেরে এবারের মত আইপিএল অভিযান শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। আগামী অস্ট্রেলিয়া সফরই এখন পাখির চোখ টিম ইন্ডিয়ার। আইপিএল শেষেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে টিম ইন্ডিয়া।এই অস্ট্রেলিয়া সফর দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলিরা।
আরও পড়ুনঃমাদকচক্রে এবার উঠে এল বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার নাম।


সফরে বিরাটদের তিন ম্যাচের ওডিআই, তিনটি টি-২০ ও চার ম্যাচের টেস্টের সূচি রয়েছে।এর মাঝেই ভারতীয় ক্রিকেটে গুঞ্জন, সফরের বহু প্রত্যাশিত টেস্ট সিরিজে প্রথম ২টি খেলে ভারত অধিনায়ক দেশে ফিরতে পারেন। আগামী ১৭ ডিসেম্বরে অ্যাডিলেড ওভারে গোলাপি বলে দিন রাতের টেস্ট দিয়ে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ঢাকে কাঠি পড়তে চলেছে।কারণ নতুন বছরের জানুয়ারিতেই বাবা হতে চলেছেন বিরাট কোহলি। চলতি বছরের অগাস্টে অনুষ্কার বেবিবাম্পের ছবি পোস্ট করে জানুয়ারিতে দুই থেকে তিন হতে চলার সুখবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
প্রসঙ্গত সরকারি ভাবে বিরাট কোহলি এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই নিয়ে কিছু জানানি। কিন্তু কোহলির দেশে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে, সেই কারণে প্রস্তুত থাকতে চাইছে বোর্ড। বিরাট শেষ দুই টেস্টে দেশে ফিরলে দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানেকে নেতৃত্ব দিতে দেখা যাবে।শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল টিম পেইনের দলকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল।
অস্ট্রেলিয়া সফরে ২ টি টেস্ট খেলে দেশে ফিরবেন?বিরাটকে নিয়ে জল্পনা তুঙ্গে । উপমহাদেশের কোনও দল হিসেবে ভারতই প্রথমবার অজিভূমে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারায়।এখন প্রথম দুই টেস্টে জিতে এবারও অজি বধ করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে ভারতীয় ভক্তরা। তার আগে ওয়ান ডে ও টি ২০ সিরিজও ণীজেডেড় পকেটে পুরতে চাইবে বিরাট বাহিনী।









