পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই ‘হাতিয়ার’ করবে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট শেষ। এবার বৃহত্তর পর্যায়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু। অন্তত সেই পরিকল্পনা নিয়েই ময়দানে নামছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সুর চড়াবে তারা। শহীদ দিবস উপলক্ষে এই সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

লোকসভা ভোটের বাকি আর কয়েক মাস। তার আগেই ২১ জুলাই রয়েছে বাংলার শাসক দল তৃণমূলের বড় সমাবেশ। এই মঞ্চকেই প্রচারের অন্যতম ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করতে চায় দলের নেতৃত্ব। ইতিমধ্যেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। রাজ্যজুড়ে পড়েছে পোস্টার। দলের শীর্ষ নেতারা একটি বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে তৃণমূল। হিসেব বলছে, রাজ্যের ২০টি জেলা পরিষদের ২০টিই শাসক দলের দখলে। মোট ২৫৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূলের দখলে ২৪২টি পঞ্চায়েত সমিতি এবং ২,৬৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।

পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই 'হাতিয়ার' করবে তৃণমূল

পঞ্চায়েতের ফলাফলের অঙ্কেই আগামী বছরের লোকসভা নির্বাচনেও বড় জয়ের ইঙ্গিত পাচ্ছে ঘাসফুল শিবির। ২১ জুলাইয়ের মঞ্চকে কেবল পঞ্চায়েতের সাফল্য গাঁথা তুলে ধরা নয়, ২৪-এর ভোটের প্রচারের জন্য ব্যবহার করতে চায় তৃণমূল। সূত্রের খবর, কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে বিরোধী জোট এবং মোদী বিরোধী রাজনৈতিক লড়াই- এই দুই প্রসঙ্গে বক্তব্য রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই 'হাতিয়ার' করবে তৃণমূল

উল্লেখ্য, পঞ্চায়েতের জয়ের উদযাপনের জন্য তৃণমূল ২১ জুলাইয়ের মঞ্চকেই বেছে নিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওইদিন শ্রদ্ধা দিবস পালন করা হবে। ভোট হিংসায় বহু মানুষের প্রাণ বলি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওইদিন শ্রদ্ধা দিবস পালন করা হবে।

পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই ‘হাতিয়ার’ করবে তৃণমূল

পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই 'হাতিয়ার' করবে তৃণমূল
পঞ্চায়েতে বিপুল জয়, এবার নজরে লোকসভা, ২১ জুলাইয়ের মঞ্চকেই ‘হাতিয়ার’ করবে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর