ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্যালট রাস্তায় গেল কীভাবে, রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি, পঞ্চায়েত ভোট নিয়ে কেন এত অভিযোগ আসছে তা নিয়েও এদিন কমিশনকে ভর্ৎসনা করল আদালত।

আরও পড়ুন: আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

হুগলির জঙ্গিপুরে পঞ্চায়েতে গণনার দিনে অভিযোগ ওঠে, কয়েকশো ব্যালট পেপার নাকি রাস্তায় পড়ে আছে। অভিযোগ তুলেছিল সিপিএম। তাঁদের আরও দাবি ছিল, সিপিএমে ভোট পড়া সেই সব ব্যালটে রিটার্নিং অফিসারের সই ছিল। আর বিষয়টি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। যেটির পক্ষে লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

বৃহস্পতিবার অমৃতা সিনহার এজলাস সোজাসুজি বিডিও-র কাছে জানতে চান, রাস্তায় ব্যালট পেপার গেল কীভাবে। জবাবে বিডিও বলেন, এটা আমারা দায়িত্ব ছিল না। এরপর ভিডিও ফুটেজ চান বিচারপতি। কিন্তু কমিশনের পক্ষে বক্তব্য ছিল, তাঁদের কাছে কোনও ফুটেজ নেই। বিচারপতি এবার রিটার্নিং অফিসারকে একই প্রশ্ন করলে রিটার্নিং অফিসার বলেন, প্রিসাইডিং অফিসারকে ব্যালটগুলি দেওয়া হয়েছিল।

ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

কমিশনের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মৌখিক বক্তব্যে আইন অনুমতি দেয় না। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি বলেন, ‘ব্যালট পেপার রাস্তায় যেভাবে রাস্তায় পড়েছিল, সে ক্ষেত্রে অভিযোগ করার দরকার হয় না, আর একটা দুটো নয় কয়েকশো ব্যালট পেপার নষ্ট করা হয়েছে। কমিশন ব্যবস্থা না নিলে আদালতের হস্তক্ষেপ চাওয়া যেতে পারে’। আগামী ২৬শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর